তৃণমূলের ভরা জোয়ারে হার দেবাংশুর, তমলুক জিতলেন অভিজিৎ, ঠিক যেমন বলেছিল ‘নজরবন্দি’!

তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেলেন ৫ লক্ষ ৮৪ হাজার ১৫ ভোট। দেবাংশু পেয়েছেন ৫ লক্ষ ৫৪৫ ভোট। সিপিআইএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায় পেলেন ৬৫ হাজার ৫৩৪ ভোট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সর্বকনিষ্ঠ সাংসদ হিসাবে পার্লামেন্টে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না তৃণমূলের তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্যের। বরং আইনের এজলাস থেকে জনতার এজলাসে নেমেই সাফল্য পেলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: ধরাছোঁয়ার বাইরে অভিষেক, রেকর্ড মার্জিনে ডায়মণ্ড জয়ের পথে তৃণমূল সেনাপতি

তমলুক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই ছিল তৃণমূল ও বিজেপির। রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত তমলুকে অবশেষে ফুটল পদ্ম। তবে, রাজ্যে বিজেপি বিপর্যস্ত। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেলেন ৫ লক্ষ ৮৪ হাজার ১৫ ভোট। দেবাংশু পেয়েছেন ৫ লক্ষ ৫৪৫ ভোট। সিপিআইএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায় পেলেন ৬৫ হাজার ৫৩৪ ভোট।

abhijit3 1

রাজ্যে তৃণমূল এখনও পর্যন্ত ২৯টি আসন, বিজেপি ১২টি এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে। দেশেও একই হাল বিজেপির। একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। ২৪৩টি আসনে এগিয়ে বিজেপি। এনডিএ এগিয়ে ২৯৫টি আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০টি আসনে।

debanshu1

তৃণমূলের ভরা জোয়ারে হার দেবাংশুর, তমলুক জিতলেন অভিজিৎ, ঠিক যেমন বলেছিল ‘নজরবন্দি’!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত