অপেক্ষার আর এক সপ্তাহ। তারপরেই আসছে ২১ শে জুলাই, অর্থাৎ তৃণমূলের শহিদ দিবস। প্রত্যেক বছরের মতোই এবছরও দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ‘ধর্মতলা চলো’ ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ, শুক্রবার ধর্মতলা মোড়ে সম্পন্ন হল শহিদ দিবসের খুঁটিপুজো সম্পন্ন হল। যার মূল আহ্বায়ক ছিলেন তৃণমূল যুব নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। আর এদিন খুঁটিপুজো সেরেই তিনি বললেন, রাখে হরি তো মারে কে! কেন এমন সুর সায়নীর গলায়?
পঞ্চায়েত ভোটের দিন দুয়েক আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে পর পর দু’বার তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও সায়নী সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন একবারই। এবার প্রকাশিত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। সেখানে দেখা গেল, সব জেলাতেই জয়জয়কার শাসক দল তৃণমূলের। আর তাই ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেণ্ড-ইন-কম্যাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেকে কুর্নিশ জানালেন সায়নী ঘোষ।
কুন্তল ঘোষের যোগসূত্রে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। গত ৩০ জুল তাঁকে তলব করে ইডি। দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেত্রী তথা সভানেত্রীর আর্থিক লেনদেন হয়েছিল বলেই সন্দেহ গোয়েন্দা সংস্থার। এবার নিজের মুখেই কুণাল স্বীকার করলেন তিনি সায়নীকে টাকা দিয়েছিলেন? ব্যাপারটা কী?
নিয়োগ দুর্নীতি কান্ডে নাম উঠে আসা তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে কি গ্রেফতার করবে ইডি, এটাই এখন বঙ্গ রাজনীতির প্রেক্ষিতে লাখ টাকার প্রশ্ন। কি হবে আর কি হবে না, তা তো তদন্তের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই জানে। আদৌ এই দুর্নীতি কান্ডে সায়নী জড়িত কিনা তাও কিন্তু এখনও প্রমাণ হয়নি। এবার জানা গিয়েছে, সায়নীর দিস্তা দিস্তা নথি চেক করে ‘খুশি’ নয় ইডি! বুধবার ইডির দ্বিতীয় দফার তলব এড়িয়ে পূর্ব বর্ধমানের গলসিতে নির্বাচনী প্রচারে অংশ নেন তৃণমূল যুবনেত্রী। তার আগের রাতেই তিনি অবশ্য ইডিকে মেইল করে সশরীরে হাজিরা না দিতে পারার কারণ উল্লেখ করেছিলেন। পাশাপাশি, তাঁর আইনজীবীর হাত দিয়ে তিনি ইডি দপ্তরে পাঠিয়ে দেন ৫৩০ পাতার আর্থিক লেনদেন সংক্রান্ত নথি। আগামী কিছু দিনের মধ্যেই তাঁর তলব হতে পারে সিজিও কমপ্লেক্সে।
ইডির তলবে তিনি গত মাসের শেষে হাজিরা দিলেও নেত্রীর উত্তরে সন্তুষ্ট হয়নি আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা জেরার পরেও তাকে ফের ৫ জুলাই সিজিও কমপ্লক্সে তলব করা হয়েছিল সায়নীকে। কিন্তু তিনি আদৌ হাজিরা দেবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
নজরবন্দি ব্যুরো: একে ইডি ছিলই, এবার দোসর হল সিবিআই। তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা! জানা গিয়েছে, ইডির...