ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যে মমতা অভিষেককে কুর্নিশ সায়নীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের দিন দুয়েক আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে পর পর দু’বার তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যদিও সায়নী সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন একবারই। এবার প্রকাশিত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। সেখানে দেখা গেল, সব জেলাতেই জয়জয়কার শাসক দল তৃণমূলের। আর তাই সাময়িক ভাবে ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেণ্ড-ইন-কম্যাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেকে কুর্নিশ জানালেন সায়নী ঘোষ।

আরও পড়ুন: প্রথমে মারমুখী, তারপরেই কান্নারতা! একই দিনে দুই মেজাজে সাংসদ দেবশ্রী

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ফের একবার মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে। মঙ্গলবার থেকে শুরু করে আজ, বুধবার পর্যন্ত চলছে গণনার কাজ। এখনও বাকী রয়েছে কিছু আসনের গণনা। তবে আপাত ফলাফলেও বেশিরভাগ জেলাতেই তৃণমূলের একাধিপত্য স্পষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই দলের এই সাফল্যে খুশি সায়নী ঘোষ। তিনি নিজেও পঞ্চায়েতের প্রচারে অংশ নিয়েছিলেন। তবে, এই জয়ের সিংহভাগ কৃতিত্বই সায়নী দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যে মমতা অভিষেককে কুর্নিশ সায়নীর
ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যে মমতা অভিষেককে কুর্নিশ সায়নীর

ট্যুইট করে সায়নী লিখেছেন, ‘তৃণমূলে আস্থা রাখার জন্য মা-মাটি-মানুষকে প্রণাম জানাই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও লক্ষ লক্ষ পার্টি কর্মীদের পরিশ্রমের ফসল হিসেবেই এই জয় সম্ভব হয়েছে। আমরা আমাদের সাধ্যমত জণগণের সেবা করে যাব। জয় বাংলা’।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সূত্র শরেই সায়নী ঘোষের নাম উঠে এসেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির কাছে হাজিরা দিয়ে ১১ ঘন্টার ম্যারাথন জেরার সম্মুখীনও হয়েছেন সায়নী। তবে, পঞ্চায়েতের প্রচারে ব্যস্ত থাকায় এড়িয়ে গিয়েছেন দ্বিতীয় বারের তলব। ইডির কাছে নিজের আয়কর সংক্রান্ত দিস্তা দিস্তা নথিও জমা করেছেন তিনি। তবে গুঞ্জন, সায়নীর দেওয়া তথ্যে খুশি নয় ইডি, তাই তাঁকে ফের তলব করা হতে পারে।

ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যে মমতা অভিষেককে কুর্নিশ সায়নীর
ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যে মমতা অভিষেককে কুর্নিশ সায়নীর

ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যে মমতা অভিষেককে কুর্নিশ সায়নীর

ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যে মমতা অভিষেককে কুর্নিশ সায়নীর
ইডির চাপ ভুলে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্যে মমতা অভিষেককে কুর্নিশ সায়নীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত