একে ইডি, এবার দোসর সিবিআই, সায়নীর খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একে ইডি ছিলই, এবার দোসর হল সিবিআই।  তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা! জানা গিয়েছে, ইডির পাশাপাশি সায়নীর গত ১০ বছরের যাবতীয় আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখবে সিবিআই।

আরও পড়ুন: ভোট বন্ধ করার দাবি, জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রসঙ্গত, গত ৩০ জুন সায়নী ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে টানা প্রায় ১১ ঘন্টা জেরা করে ইডি। মূলত শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে ধৃত কুন্তল ঘোষকে জেরা করতে গিয়েই সায়নীর নাম উঠে আসে। সূত্রের খবর, কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়োগ দুর্নীতির ৬.৫ কোটি টাকা সরানো হয়েছিল। আর সেই টাকার একটি অংশ তৃণমূল যুবনেত্রীর কাছেও গিয়েছিল বলে ইডির দাবি। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সহ আরও কেউ কেউ।

একে ইডি, এবার দোসর সিবিআই, সায়নীর খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা!

আগামী ৫ই জুলাই সায়নীকে ফের তলব করেছে ইডি। আগের দিন জেরার সময়ও তদন্তকারী অফিসাররা তৃণমূল নেত্রীকে একটি ফর্ম পূরণ করতে দিয়েছিলেন। তাছাড়া সায়নী ঘোষ যুব তৃণমূলের সভাপতি হবার পরেই সাধারণ সম্পাদক হন কুন্তল ঘোষ, তাহলে সায়নী যে দাবি করছেন তিনি কুন্তলকে আগে থেকে চিনতেন না সেই বক্তব্যটি ইডি আধিকারিকদের কাছে খুব একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেনি।

একে ইডি, এবার দোসর সিবিআই, সায়নীর খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা!

উল্লেখ্য, সায়নীকে তলবের পর তাঁকে পঞ্চায়েতের প্রচার থেকেও সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে আগামী দিনে কি সায়নী ঘোষকে গ্রেফতার করতে পারে ইডি, তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।

একে ইডি, এবার দোসর সিবিআই, সায়নীর খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা!

একে ইডি, এবার দোসর সিবিআই, সায়নীর খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর