পঞ্চায়েতের কাজে ব্যস্ত Saayoni Ghosh! ইডি দফতরে আজ হাজিরা এড়ালেন যুবনেত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের গ্রেফতারির পরেই যুবনেত্রীর প্রসঙ্গ উঠে আসে। শুধু তাই নয়, নেত্রীর সঙ্গে কুন্তলের ফোনের চ্যাট, একাধিক তথ্য ও পান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এরপরেই তলব করা হয় সায়নীকে।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ইডির তলবে তিনি গত মাসের শেষে হাজিরা দিলেও নেত্রীর উত্তরে সন্তুষ্ট হয়নি আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা জেরার পরেও তাকে ফের ৫ জুলাই সিজিও কমপ্লক্সে তলব করা হয়েছিল সায়নীকে। কিন্তু তিনি আদৌ হাজিরা দেবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও সকাল থেকে তার গলফ গ্রিনের ফ্ল্যাটে তিনি ছিলেন না। এপ্রসঙ্গে আবাসনের নিরাপত্তারক্ষী জানান, সায়নী এদিন ভোরেই বেরিয়ে গিয়েছেন গাড়ি নিয়ে। বাড়িতে তাঁর বাবা-মা রয়েছেন। সায়নীর মা অসুস্থ।

পঞ্চায়েতের কাজে ব্যস্ত Saayoni Ghosh! ইডি দফতরে আজ হাজিরা এড়ালেন যুবনেত্রী

এরপরেই মেইল মারফত কারণ জানিয়ে আজ, বুধবার হাজিরা এড়ালেন যুবনেত্রী সায়নী ঘোষ। যেহেতু সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই কারণেই এই মুহূর্তে ব্যস্ততার কারণে হাজিরা দিতে পারছেন না তিনি। তবে ১১ জুলাইয়ের পর যে কোনও দিন ডাকলে তিনি যাবেন বলে মেইল মারফত জানিয়েছেন। পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও এই বিষয়টি জানান।

পঞ্চায়েতের কাজে ব্যস্ত Saayoni Ghosh! ইডি দফতরে আজ হাজিরা এড়ালেন যুবনেত্রী

 

 

নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। রীতিমত সরগরম রাজ্য! এহেন পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এসেছে নয়া মোড়! এবার ইডির নজরে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ! নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে তৃণমূল যুব নেত্রীর নাম এসেছে। সম্পত্তি কেনা বেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এই মুহূর্তে ইডির হাতে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাটও রয়েছে বলে খবর। যেখানে তৃণমূল যুব নেত্রীর সঙ্গে কুন্তল ঘোষের কথোপকথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি তাদের। কুন্তলের মোবাইল থেকে সেই তথ্য তাঁরা সামনে পেয়েছেন।

পঞ্চায়েতের কাজে ব্যস্ত Saayoni Ghosh! ইডি দফতরে আজ হাজিরা এড়ালেন যুবনেত্রী

পঞ্চায়েতের কাজে ব্যস্ত Saayoni Ghosh! ইডি দফতরে আজ হাজিরা এড়ালেন যুবনেত্রী
পঞ্চায়েতের কাজে ব্যস্ত Saayoni Ghosh! ইডি দফতরে আজ হাজিরা এড়ালেন যুবনেত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর