Weather Update: লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। দু এক পশলা বৃষ্টির দেখা মিলেছে। তবু ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। টানা বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী। কেমন থাকবে আজকের আবহাওয়া। জেনে নিন এই প্রতিবেদনে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। এই সপ্তাহজুড়েই রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

আর পড়ুন: দক্ষিণবঙ্গে গরম থেকে এখনই রেহাই নেই, আগামী পাঁচদিনে আরও বাড়বে অস্বস্তি!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তাপমাত্রা বাড়বে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামের কষ্ট বাড়বে। পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শহরে এখন ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চলতি সপ্তাহে ৩৫ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘুরবে। গত সপ্তাহে রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হলেও ঝেঁপে বৃষ্টির দেখা যায়নি। কয়েকদিন তাপমাত্রা কমলেও ফের বৃষ্টির পরিমাণ কমেছে। বেড়েছে তাপমাত্রা।

লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

এবছর বাংলায় দেরিতে প্রবেশ করেছে বর্ষা। গত ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়েছে ১৯ জুন। কিন্তু শুরু থেকেই কোনও জেলায় তেমন ভারী বর্ষণ হয়নি। টানা বৃষ্টিতে তাপমাত্রা কমায় স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ।

লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

 

চলতি সপ্তাহজুড়েই উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি চলবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচদিনে উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে না।

লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর