নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। শুক্রবার ইডি দফতরে দু দফায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসেন তিনি। রাত পোহাতেই শনিবার তৃণমূলর পঞ্চায়েতের প্রচার তালিকা প্রকাশ করা হয়। সেখানে নাম নেই সায়নীর। এনিয়ে চলে বিস্তর জলঘোলা। ইডির তলবের কারণে তারকা সদস্যকে বাদ রাখল শাসক দল? তবে সব প্রশ্নের উত্তর নিজেই দিলেন সায়নী ঘোষ।
দীর্ঘ সাত ঘন্টা অতিক্রান্ত। এখনও ইডির হাত থেকে রেহাই পেলেন না তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। এদিন সকাল ১১টা বেজে ২১ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন তিনি। বেলা ১২টা থেকে জেরা শুরু হয়েছে ধরে নিলেও সন্ধ্যা ৭টার পর্যন্ত অর্থাৎ সাত ঘন্টা কেটে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডেরা থেকে বেরোননি সায়নী ঘোষ। সূত্রের খবর, সায়নীর সব উত্তরে খুশি নয় ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। ইতিমধ্যেই তাঁকে সিজিও কমপ্লক্সে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু তলবের পর থেকেই আচমকা গায়েব সায়নী। প্রশ্ন উঠছে কোথায় তিনি? কেন তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না? চারিদিকে যখন এত শোরগোল সেই সময়েই এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
ইডির তলবের পর থেকেই একাধিক কর্মসূচি বাতিল করেছেন সায়নী ঘোষ। তাছাড়াও এই প্রসঙ্গে কোথাও প্রতিক্রিয়াও দেননি তিনি। এবার সেই ইস্যুতে সায়নী ঘোষকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, "যুব তৃণমূল নেত্রী বোধ হয় ভয় পেয়েছেন। এরপর সিনেমা বেরবে সায়নী অন্তর্ধান রহস্য। আমরা শুনেছি যুব তৃণমূল নেত্রী সায়নী যে গাড়ি চড়েন সেটাও কুন্তলের টাকায় কেনা। কিন্তু এরকম একজন অভিযুক্তের টাকায় কেন গাড়ি চড়েন সায়নী? সেই উত্তর শুরু উনি বলতে পারবেন।"
শুক্রবার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চেয়েছে ইডি। এছাড়াও এই সমস্ত অ্যাকাউন্টের শুরু থেকে যাবতীয় লেনদেনের হিসাব, তাঁর যাবতীয় সম্পত্তির খতিয়ানও চাওয়া হয়েছে। অর্থাৎ শুধু হাজিরা দিলেই হবে, সায়নীকে নিজের সঙ্গে রাখতে হবে সমস্ত তথ্য। কিন্তু তলবের পরেই আচমকা উধাও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। এমনকি কি দলীয় অনেক নেতারও সায়নীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এল দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের ব্যক্তিগত চ্যাট! যার জেরে ইতিমধ্যেই আগামী শুক্রবার সকাল ১১ টায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এবার তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের কাছ থেকে বিগত ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব চাইল ইডি। পাশাপাশি তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চেয়েছে ইডি। এছাড়াও এই সমস্ত অ্যাকাউন্টের শুরু থেকে যাবতীয় লেনদেনের হিসাব, তাঁর যাবতীয় সম্পত্তির খতিয়ানও চাওয়া হয়েছে। অর্থাৎ শুধু হাজিরা দিলেই হবে, সায়নীকে নিজের সঙ্গে রাখতে হবে সমস্ত তথ্য। সব মিলিয়ে বর্তমানে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়।