এবার ‘সায়নী অন্তর্ধান রহস্য’ সিনেমা বেরাবে! তৃণমূল যুব সভানেত্রীকে তলব প্রসঙ্গে খোঁচা সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ! যারা জেরে ইতিমধ্যেই শুক্রবার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও, সমস্ত অ্যাকাউন্টের শুরু থেকে যাবতীয় লেনদেনের হিসাব, তাঁর যাবতীয় সম্পত্তির খতিয়ানও চাওয়া হয়েছে। কিন্তু তলবের পরেই আচমকা উধাও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। এমনকি কি দলীয় অনেক নেতারও সায়নীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

আরও পড়ুন: শহিদ দিবসের মঞ্চ থেকেই শুরু তৃণমূলের লোকসভা ভোটের প্রচার, জারি নয়া নির্দেশিকা!

জানা যাচ্ছে, ইডির তলবের পর থেকেই একাধিক কর্মসূচি বাতিল করেছেন সায়নী ঘোষ। তাছাড়াও এই প্রসঙ্গে কোথাও প্রতিক্রিয়াও দেননি তিনি। এবার সেই ইস্যুতে সায়নী ঘোষকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, “যুব তৃণমূল নেত্রী বোধ হয় ভয় পেয়েছেন। এরপর সিনেমা বেরবে সায়নী অন্তর্ধান রহস্য। আমরা শুনেছি যুব তৃণমূল নেত্রী সায়নী যে গাড়ি চড়েন সেটাও কুন্তলের টাকায় কেনা। কিন্তু এরকম একজন অভিযুক্তের টাকায় কেন গাড়ি চড়েন সায়নী? সেই উত্তর শুরু উনি বলতে পারবেন।”

এবার 'সায়নী অন্তর্ধান রহস্য' সিনেমা বেরাবে, খোঁচা সুকান্তর
এবার ‘সায়নী অন্তর্ধান রহস্য’ সিনেমা বেরাবে, খোঁচা সুকান্তর

অন্যদিকে, শুক্রবার বেলা ১১ টার সময় সায়নীকে সল্টলেকে ইডির সদর দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বুধবার সকাল থেকেই তলবের খবর জানাজানি হওয়ার পর আচমকা উধাও হয়ে গিয়েছেন সায়নী। এমনকি তিনি তাঁর দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতে তিনি নেই বলেই জানিয়েছেন তাঁর বাবা। ইডি সূত্রে দাবি, এখনও পর্যন্ত এই বিষয়ে সায়নী কিংবা তাঁর কোনও আইনজীবীও ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেননি। ফলে ইডির আধিকারিকেরা ধরে নিয়েছেন যে সায়নী শুক্রবার হাজিরা দেবেন। সেই মতেই প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। সব মিলিয়ে বর্তমানে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়।

এবার 'সায়নী অন্তর্ধান রহস্য' সিনেমা বেরাবে, খোঁচা সুকান্তর

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে তৃণমূল যুব নেত্রীর নাম এসেছে। সম্পত্তি কেনা বেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এই মুহূর্তে ইডির হাতে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাটও রয়েছে বলে খবর। যেখানে তৃণমূল যুব নেত্রীর সঙ্গে কুন্তল ঘোষের কথোপকথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি তাদের। কুন্তলের মোবাইল থেকে সেই তথ্য তাঁরা সামনে পেয়েছেন। যদিওবা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল অনেকের নাম বললেও কখনও তাঁর মুখে শোনা যায়নি সায়নী ঘোষের নাম। তবে এই মুহূর্তে তৃণমূল নেত্রীকে দেওয়া নোটিশটি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এবার ‘সায়নী অন্তর্ধান রহস্য’ সিনেমা বেরাবে, খোঁচা সুকান্তর

এবার 'সায়নী অন্তর্ধান রহস্য' সিনেমা বেরাবে, খোঁচা সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর