শুক্রবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন লকেট। সেখানেই তিনি একশো'টি পরিবারের হাতে তুলে দিলেন পদ্মের পতাকা।
সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে তৃণমূল। আগামী ২ ও ৩ তারিখ পূর্ব পরিকল্পনা মাফিক রাজধানীতে জমায়েত করতে চায় রাজ্যের শাসক দল। অভিযোগ, বাংলার বকেয়া অর্থ আটকে রেখেছে কেন্দ্র সরকার। এবার কিন্তু তৃণমূলের 'দিল্লি চলো' প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর কথায়, এটা লোক দেখানো সার্কাস!
একের পর এক সংসদীয় কমিটি ঘোষণা হচ্ছে। আর কোনোটাতেই ঠাঁই হচ্ছে না তৃণমূল কংগ্রেস সাংসদদের। রবিবার ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবন্টন সংক্রান্ত কমিটি ঘোষণা হল। সেখানে চেয়ারম্যান করা হল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তিনিই আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন।
কংগ্রেস শাসিত রাজ্যকে 'ধর্ষণ রাজধানী' বলেও তোপ দেগেছে গেরুয়া শিবির। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখতে দিল্লি থেকে চার সদস্যের প্রতিনিধি দল মরুরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দলে রয়েছে বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজই এই প্রতিনিধি দল রাজস্থানে পৌঁছে যাবে বলে খবর।
মামলা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, “আমার বিরুদ্ধে মামলা করে আমাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করে লাভ নেই। সকলেই জানেন কে কে দুর্নীতিতে জড়িত। পরবর্তীতে নাম ঠিক প্রকাশ্যে আসবেই।”