হুগলীতে এবার জোরদার টক্কর দুই অভিনেত্রীর মধ্যে। একদিকে যেমন রয়েছেন লকেট, সেরকমই আবার তাঁর বিপরীতে তৃণমূলের বাজি প্রথমবারের জন্য নির্বাচনী রাজনীতিতে আসা রচনা বন্দ্যোপাধ্যায়। এবার লকেটের বিরুদ্ধে রচনা কতটা ফাইট দিতে পারেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
প্রায় দেড় দশক আগে সিঙ্গুর থেকে বিদায় নিয়েছে টাটারা। আজও নিস্ফলা সেই জমি। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ।...
লকেটদি বলেছেন আমার গলা টিপলে নাকি দুধ বের হবে। আমি তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলি, তিনি দয়া করে একদিন আমার গলা টিপতে আসুন। যে দুধ নির্গত হবে সেটা দিয়ে চা বানিয়ে খাওয়াব।"
এর আগে তমলুক কেন্দ্র থেকে জীবনে প্রথম ভোটে দাঁড়াবেন রচনা সে রকম শোনা গিয়েছিল। কিন্তু তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই রচনারকেন্দ্র বদলের সিদ্ধান্ত নেওয়া।
লকেট (Locket Chatterjee) অবশ্য বলেছেন, "এসব ঘটনাকে আমি গুরুত্ব দেইনা। আমার কিছু যায় আসেও না। তৃণমূলের লোকজন আগে নিজেদের আয়নায় দেখুক। তাঁদের তো সব নেতা-মন্ত্রীই জেলে রয়েছেন! তাঁরা তোলাবাজি-চিটিংবাজি-সিন্ডিকেটবাজি সবকিছুতেই যুক্ত। অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছেন!"