লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় ততই চমক আসছে। আজ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। আর শোনা যাচ্ছে কোথা ভেঙে ময়দানের এই জনসভা থেকেই তৃণমূলের প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই তালিকায় এবার অভিনেত্রী সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: তমলুকে অভিজিৎ বনাম দেবাংশু! লোকসভা ভোটে ডোনাকে কোথায় প্রার্থী করবেন মমতা?



রচনার ভোটে দাঁড়ানো নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।রচনার শো দিদি নাম্বার ওয়ানে একটি বিশেষ পড়বে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই অনুষ্ঠানে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করতে নবান্নে পা রেখেছিলেন অভিনেত্রী।



তারপরেই জল্পনা শুরু হয়েছিল লোকসভা নির্বাচনে জোড়া ফুলের টিকিটে ভোটে লড়াই করতে পারেন টিভির দিদি নাম্বার ওয়ান। সেই সময় রচনা জানিয়েছিলেন এখনো কিছু ফাইনাল হয়নি যদি কিছু ঘটে তাহলে সেটা খোদ মুখ্যমন্ত্রী সবাইকে জানাবেন। আর এবার বড় কিছু পরিবর্তন না হলে তৃণমূলের টিকিটে প্রার্থী হচ্ছেন রচনা।
হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে রচনা, ব্রিগেডে ঘোষণা মমতার

এবার হুগলি আসন থেকে ভোটে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁকে টিকিট দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর আগে তমলুক কেন্দ্র থেকে জীবনে প্রথম ভোটে দাঁড়াবেন রচনা সে রকম শোনা গিয়েছিল। কিন্তু তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই রচনারকেন্দ্র বদলের সিদ্ধান্ত নেওয়া।







