তমলুকে অভিজিৎ বনাম দেবাংশু! লোকসভা ভোটে ডোনাকে কোথায় প্রার্থী করবেন মমতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রবিবার জনগর্জন সভা করছে তৃণমূল কংগ্রেস। আজকের সভামঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারা কারা টিকিট পাবেন (TMC Candidate list) সেই কৌতূহল রয়েছে। পুরনোদের মধ্যে কাদের আবার প্রার্থী করা হবে সেই দিকে নজর থাকবে। পাশাপাশি নতুন মুখেও চমক দেবেন তৃণমূল সুপ্রিমো।

তমলুকে অভিজিৎ বনাম দেবাংশু! লোকসভা ভোটে ডোনাকে কোথায় প্রার্থী করবেন মমতা?

আরও পড়ুন: রায়গঞ্জে প্রতিবাদ সভা বামেদের, প্রকাশিত হতে পারে লোকসভার প্রার্থী তালিকা!

কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বিজেপিতে যোগ দিয়েছেন। জল্পনা চলছে, তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতার বিরুদ্ধে শাসক শিবিরের কে প্রার্থী হবে এনিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) তমলুকে প্রার্থী করতে পারে তৃণমূল।

তমলুকে অভিজিৎ বনাম দেবাংশু! লোকসভা ভোটে ডোনাকে কোথায় প্রার্থী করবেন মমতা?
তমলুকে অভিজিৎ বনাম দেবাংশু! লোকসভা ভোটে ডোনাকে কোথায় প্রার্থী করবেন মমতা?

ছাত্রাবস্থা থেকেই তৃণমূলের সমর্থক দেবাংশু ভট্টাচার্য। গত কয়েক বছরে দলের সক্রিয় সদস্য হয়ে উঠেছেন। বর্তমানে তৃণমূলের আইটি সেলের প্রধান তিনি। দলের হয়ে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের কড়া জবাব দেন তিনি। ২০২১-এর বিধানসভা ভোটে দেবাংশুর প্রার্থী হওয়ার জল্পনা শুরু হয়েছিল। তবে সেবার হয়নি। আসন্ন নির্বাচনে বড় ময়দানে লড়াইয়ে নামতে পারেন দেবাংশু।

তমলুকে অভিজিৎ বনাম দেবাংশু! লোকসভা ভোটে ডোনাকে কোথায় প্রার্থী করবেন মমতা?

তমলুকে অভিজিৎ বনাম দেবাংশু! লোকসভা ভোটে ডোনাকে কোথায় প্রার্থী করবেন মমতা?

এবার নির্বাচনে আরও এক বড় চমক দিতে পারে তৃণমূল (TMC)। রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীকে টিকিট দিতে পারে শাসক শিবির। কে তিনি? বাড়ছিল কৌতূহল। সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করতে পারে তৃণমূল। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রথম কোনও রিয়্যালিটি শোয়ে ‘দিদি নং ওয়ানে’ (Didi No 1) দেখা গিয়েছিল, সেই অনুষ্ঠানেই ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত