পশ্চিমবঙ্গে কার্যত টালমাটাল ইন্ডিয়া জোট (India Bloc)। তবে জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিএম (CPIM)। রাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে যে কেন্দ্রগুলিতে কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা কম সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করবে বামেরা। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোন সঙ্কেত না পেলে এখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে এই রাজ্যে জোট নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারছেন না।

আরও পড়ুন : নির্বাচনের প্রাক্কালে রামনবমীতে ছুটি ঘোষণা নবান্নের, শুভেন্দু বললেন,’জয় শ্রীরাম’
যে আসন গুলোতে কংগ্রেস (Congress) প্রার্থী দিতে আগ্রহী নয় সেই কেন্দ্রগুলিতে প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করবে। মূলত দর কষাকষি হবে তিনটি জেলায়। রায়গঞ্জ, মালদা উত্তর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর আসন নিয়েই সমস্যা হবে। এছাড়া বামেরা আইএসএফকেও (ISF) এই জোটে রাখতে আগ্রহী। নওশাদ বামেদের কাছে ডায়মন্ডহারবার লোকসভা আসন দাবী করেছেন। তবে নওশাদের দলের তেমন কোন জনভিত্তি নেই। সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্যর কথায়,

রায়গঞ্জে প্রতিবাদ সভা বামেদের, প্রকাশিত হতে পারে লোকসভার প্রার্থী তালিকা!
“বিজেপি আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃণমূল (TMC) তাদের ব্রিগেড সমাবেশের দিনে অথবা তার কয়েক দিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। ফলে কংগ্রেস সিদ্ধান্ত নিতে আরও দেরি করলে বামফ্রন্ট আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করবে।” প্রাক্তন মন্ত্রী ও সিপিএমের রাজ্য নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “কংগ্রেসের সঙ্গে কী হবে জানি না, রবিবার আমি যাচ্ছি দিল্লীতে। পলিটব্যুরোর মিটিং আছে। সোমবার রাতের মধ্যে ফিরব, তার মধ্যে যা হওয়ার হয়ে যাবে।” ইতিমধ্যে আজ রায়গঞ্জে বামেদের প্রতিবাদ সভা রয়েছে।



