কিছুদিন আগে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল একটি ঘটনা। বাম জমানায় পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী কলকাতা পুর এলাকার ৯৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথমবার ভোটে লড়াই করে জয়ীও হন বসুন্ধরা। আর এই ঘটনায় সেই সময় তোলপাড় হয়েছিল বাম দলের অন্দরে।
আরও পড়ুন: এখন স্থিতিশীল সুকান্ত, নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে বিজেপি রাজ্য সভাপতির

অস্বস্তিতে পরেছিল আলিমুদ্দিন। আর এবার ফের এক বাম নেতার মেয়েকে নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। এবার জল্পনা প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তাকে নিয়ে। শোনা যাচ্ছে এবার লোকসভা ভোটে তিনি প্রার্থী হতে পারেন তৃণমূলশেক।সুত্রের খবর তাঁকে প্রার্থী করা নিয়ে বেশ সিরিয়াসলি ভাবছে মমতা ও অভিষেক। ব্যক্তিগত ভাবে অজন্তাকে পছন্দ করেন মুখ্যমন্ত্রী।
আর তাঁর প্রমাণ অজন্তার (Ajanta Biswas) ও তাঁর সন্তানের জন্য মুখ্যমন্ত্রী (Mamata banerjee) উপহার পাঠিয়েছিলেন গত দুর্গা পুজোতে। অপর দিকে অভিষেকেরও পছন্দের তালিকায় রয়েছেন অনিল কন্যা। অজন্তার তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা ২০২১ সালে। সেই সময় তৃণমূলের মুখপত্র জাগো বাংলার হয়ে একটি আর্টিকেল লিখেন অজন্তা। যার বিষয়বস্তু ছিল বাংলার রাজনীতিতে নারী শক্তির ভূমিকা। আর সেই আর্টিকেলে তিনি বাংলার রাজনীতিতে অন্যান্য রাজনৈতিক নেত্রীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছিলেন।

এই ঘটনার পরেই লাল দলের অন্তরে তোলপাড় পড়ে গিয়েছিল। সেই ঘটনার জন্য অনিল কন্যাকে শোকজ করে আলিমুদ্দিন (Alimuddin)। শোকজ এর জবাবও দেন অজন্তা। শাস্তি হিসেবে তাকে ছয় মাসের জন্য সাসপেন্ড করে দল। এই ঘটনার পর অজন্তাকে সেই ভাবে আর বাম রাজনীতিতে পাওয়া যায়নি। অথচ ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি ছিলেন এসএফআইয়ের (SFI) প্রথম শ্রেণীর নেত্রী। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অজন্তাকে যদি প্রার্থী করে তৃণমূল (TMC) তবে কোথা থেকে?
সূত্রের খবর দুইটি জায়গা নিয়ে চলছে জল্পনা। একটি হলো অনিল বিশ্বাস এর জন্মস্থান নদীয়ার করিমপুর। অপর জায়গা রানাঘাট লোকসভা আসন। তৃণমূলের কুর কমিটি মনে করছে নদীয়ার করিমপুরে আসনটি থেকে তাকে পার্থী করা হতে পারে। কারণ নদিয়ায় বাম নেতা অনিল বিশ্বাসের (Anil Biswas) পরিবারকে নিয়ে এখনো আবেগ রয়েছে। তবে তৃণমূল সূত্রে খবর এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো ব্যাপারটাই চলছে প্রাথমিক স্তরে।
অনিল কন্যা অজন্তা কি এবার তৃণমূলের প্রার্থী? জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে

কারণ ভোটের আগে অনেক নাম নিয়েই আলোচনা হয় কিন্তু সর্বশেষ প্রার্থী তালিকা ঠিক করেন তৃণমূল সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অজন্তার নাম আগামী দিনে তৃণমূলের প্রার্থী তালিকায় থাকবে কিনা তা নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই। তবে এ কথা ঠিক অনিল কন্যা অজন্তা যদি তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে লরেন তবে সিপিআইএম (CPIM) সমর্থকদের কাছে এটা একটা বড় ধাক্কা হতে চলেছে। অপরদিকে বড়চাল দিতে পারবে তৃণমূল, বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।



