এখন স্থিতিশীল সুকান্ত, নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে বিজেপি রাজ্য সভাপতির

নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি, এমআরআই রিপোর্টের অপেক্ষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বসিরহাট থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে নিউরোলজি বিভাগে তাঁকে ভর্তি করানো হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।

আরও পড়ুনঃ ৩ দিন পর উঠল ১৪৪ ধারা, যদিও সারাদিন সরগরম সন্দেশখালি

সূত্রের খবর, সুকান্ত স্থিতিশীল হলেও কথা বলতে তাঁর এখনও কিছুটা সমস্যা হচ্ছে। শরীরে ব্যথা রয়েছে। পুলিশের গাড়ির বনেটের উপরে দাঁড়িয়েছিলেন সুকান্ত। সেখান থেকে পড়ে যান। কোলে করে তাঁকে নামানো হয় নীচে। ওই সময়েই সুকান্তের চোট লেগে থাকতে পারে। শরীরে অভ্যন্তরীণ কোনও চোট আছে কি না, পরীক্ষার পর জানা যাবে।

এখন স্থিতিশীল সুকান্ত, নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে বিজেপি রাজ্য সভাপতির
এখন স্থিতিশীল সুকান্ত, নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে বিজেপি রাজ্য সভাপতির

রাতে নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে সুকান্তকে। পেট, বুক, মাথা, ঘাড় এবং মেরুদণ্ডে সিটি স্ক্যান করা হয়েছে তাঁর। সুকান্তকে অক্সিজেন দেওয়া হয়েছে। স্যালাইন চলছে। ব্যথা কমানোর ওষুধও খাওয়ানো হয়েছে। তন্দ্রাচ্ছন্ন রয়েছেন সুকান্ত। হাসপাতাল থেকে জানানো হয়েছে, সুকান্তের সিটি স্ক্যান করানো হয়েছে। এখনও তার রিপোর্ট আসেনি। এমআরআই-সহ প্রয়োজনীয় আরও কিছু পরীক্ষা করা হবে। আপাতত স্থিতিশীল রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

এখন স্থিতিশীল সুকান্ত, নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে বিজেপি রাজ্য সভাপতির

এখন স্থিতিশীল সুকান্ত, নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে বিজেপি রাজ্য সভাপতির

উল্লেখ্য, বুধবার সকাল থেকেই টাকি থেকে সন্দেশখালি যাওয়ার কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি। ১৪৪ ধারা জারি থাকায় সেখানে তাঁদের যেতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ। এর পর বিজেপি রাজ্য সভাপতি এবং বাকি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পুলিশ কর্মীদের। তার মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত। সেখান থেকে তাঁকে নামানোর চেষ্টা করা হয়। এরপরই তিনি জ্ঞান হারান। এর পর প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুকান্তকে ভর্তি করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। তাঁকে হাসপাতালে দেখে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত