নির্বাচনের প্রাক্কালে রামনবমীতে ছুটি ঘোষণা নবান্নের, শুভেন্দু বললেন,’জয় শ্রীরাম’

জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম, আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল। জয় শ্রীরাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত কয়েক বছর ধরে রামনবমীকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক টানাপোড়েন দেখা দেয়। ২০২৩ সালে রামনবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অশান্তির সৃষ্টি হয়। লোকসভা নির্বাচনের (Loksobha Election 2024) প্রাক্কালে এবার সেই রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১৭ এপ্রিল রামনবমী। শনিবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন। জরুরী পরিষেবা ছাড়া বাকী সব প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

নির্বাচনের প্রাক্কালে রামনবমীতে ছুটি ঘোষণা নবান্নের, শুভেন্দু বললেন,'জয় শ্রীরাম'

- Advertisement -

আরও পড়ুন : নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনারের ইস্তফা, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

এই ছুটি ঘোষণা করে কার্যত নির্বাচনে মাষ্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। হিন্দুভোট পাওয়ার জন্য তাদের আবেগ উস্কে দেয় বিজেপি। গত ২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয়। লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের প্রচারের প্রধান ইস্যু। বিরোধীরা এটাই বোঝাতে চায় যে বাংলায় শাসকদল রামবিরোধী। তাই মিছিলে বাধা দেওয়া হয়।

নির্বাচনের প্রাক্কালে রামনবমীতে ছুটি ঘোষণা নবান্নের, শুভেন্দু বললেন,'জয় শ্রীরাম'

এরপরেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হনুমান জয়ন্তীতে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। স্থানীয় আবেগের কথা মাথায় রেখে সরকারি ছুটি ঘোষণার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দরাজ হৃদয়ের পরিচয় দিয়েছেন। মতুয়া সম্প্রদায়ের আবেগকে সম্মান জানিয়ে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনেও ছুটি ঘোষণা করেছেন। এবার রামনবমীতে ছুটি ঘোষণা করলেন।

- Advertisement -
নির্বাচনের প্রাক্কালে রামনবমীতে ছুটি ঘোষণা নবান্নের, শুভেন্দু বললেন,'জয় শ্রীরাম'
নির্বাচনের প্রাক্কালে রামনবমীতে ছুটি ঘোষণা নবান্নের, শুভেন্দু বললেন,’জয় শ্রীরাম’

নির্বাচনের প্রাক্কালে রামনবমীতে ছুটি ঘোষণা নবান্নের, শুভেন্দু বললেন,’জয় শ্রীরাম’

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) লেখেন,”চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথম বার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আমি জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম, আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল। জয় শ্রীরাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর