লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীতালিকায় বড় চমক ছিল বসিরহাট কেন্দ্রে সন্দেশখালির বিদ্রোহী মুখ রেখা পাত্র। নাম সামনে আসতেই আলোড়ন পরে গেছে রাজনৈতিক মহলে। তৃণমূলের আইটি সেলের কনভেনার দেবাংশু ভট্টাচার্য তার এক্স হ্যান্ডেলে পোষ্ট করে জানান, সন্দেশখালির রেখা স্বাস্থ্যসাথীর উপভোক্তা। এছাড়াও তার ব্যাক্তিগত তথ্য প্রকাশ্যে আসে।



আরও পড়ুন : সিবিআইয়ের পর এবার ইডির জালে সন্দেশখালির ‘বাঘ’, বসিরহাট আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন
এই প্রসঙ্গে বিজেপির লকেট বলেন, ‘বাচ্চা ছেলে দেবাংশু গলা টিপলে দুধ বেরোবে। এরা বেশি বেড়ে পাকা। আজ এসেছে কাল থাকবে না। লকেট আরও বলেন, সন্দেশখালি থেকে বিজয় রথ শুরু হবে। বাংলার মহিলারা জেগে উঠবে। সন্দেশখালির ডাকে তৃণমূল নিপাত যাবে। সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে।’ লকেট আরও বলেন,’

তৃণমূলের কোন সংস্কৃতি নেই। সবাই বিজেপির হাত ধরছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে।’ লকেটকে পাল্টা জবাবও দেন দেবাংশু। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “লকেটদি বলেছেন আমার গলা টিপলে নাকি দুধ বের হবে। আমি তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলি, তিনি দয়া করে একদিন আমার গলা টিপতে আসুন। যে দুধ নির্গত হবে সেটা দিয়ে চা বানিয়ে খাওয়াব।”


‘নাক টিপলে দুধ বেরোবে’ বলেছিল লকেট, ‘সেই দুধে চা খাওয়াব’ পাল্টা দেবাংশু
গত ৫ জানুয়ারি থেকে কার্যত জ্বলছে সন্দেশখালি। এর আগে সন্দেশখালি প্রসঙ্গে লকেট বলেছিলেন, নন্দীগ্রাম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, সন্দেশখালিতে পতন হবে। এবার ভোটযুদ্ধে সন্দেশখালিই রণক্ষেত্র। তাকে ঘিরে রণকৌশল সাজিয়েছে শাসক- বিরোধী শিবির। উল্লেখ্য বসিরহাট কেন্দ্রে শাসকদলের হয়ে দাঁড়িয়েছে হাজী নুরুল ইসলাম।








