সিবিআইয়ের পর এবার ইডির জালে সন্দেশখালির ‘বাঘ’, বসিরহাট আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন

বৃহস্পতিবার তাঁর ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত। তবে জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে বিশেষ ইডি আদালতে আবেদন করে নিজেদের হেফাজতে নেওয়া হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিবিআইয়ের পরে এবার ইডির জালে শেখ শাহজাহান। শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। সেই জন্য বসিরহাট মহকুমা আদালতে পৌঁছলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবারই আদালতে আবেদন করা হয়েছে। তবে জানা যাচ্ছে সেটা রেশন দুর্নীতি মামলা নয়। মাছের ব্যবসা সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। তাতেই তদন্ত শুরু করেছে ইডি।

সিবিআইয়ের পর এবার ইডির জালে সন্দেশখালির 'বাঘ', বসিরহাট আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন

আরও পড়ুন : বাংলায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, চতুর্থ দফায় কারা টিকিট পেলেন?

মনে করা হচ্ছে, ইডি তাঁকে জেরা করলে আরও অনেক তথ্য ও দুর্নীতি প্রকাশ্যে আসবে। বিদেশের সঙ্গে আর্থিক লেনদেন-সহ একাধিক বিষয়ে বসিরহাট উপ-সংশোধনাগারে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হবে।জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠির সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় উঠে আসে শেখ শাহজাহানের নাম। সেই মামলার তদন্তে গেলে শাহজাহান বাহিনীর হামলার মুখে পড়ে ইডি আধিকারিকেরা।

সিবিআইয়ের পর এবার ইডির জালে সন্দেশখালির 'বাঘ', বসিরহাট আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন

একে একে সামনে আসতে থাকে সন্দেশখালির মানুষের ক্ষোভ। প্রকাশ্যে আসে নারী নির্যাতনের ঘটনা। বসিরহাট থেকে সদ্য বিজেপির টিকিট প্রাপ্ত রেখা পাত্র সন্দেশখালির অত্যাচারের ঘটনায় প্রথম মুখ খোলে। জ্বলে ওঠে সন্দেশখালি। ৫৫ দিন পরে শাহজাহান ধরা পরে রাজ্য পুলিশের হাতে। পরে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল রাজ্য পুলিশ।

সিবিআইয়ের পর এবার ইডির জালে সন্দেশখালির 'বাঘ', বসিরহাট আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন
সিবিআইয়ের পর এবার ইডির জালে সন্দেশখালির ‘বাঘ’, বসিরহাট আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন

সিবিআইয়ের পর এবার ইডির জালে সন্দেশখালির ‘বাঘ’, বসিরহাট আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন

আপাতত সিবিআইয়ের হেফাজতেই রয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা। বৃহস্পতিবার তাঁর ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত। তবে জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে বিশেষ ইডি আদালতে আবেদন করে নিজেদের হেফাজতে নেওয়া হতে পারে। ইডি সূত্রে খবর সম্প্রতি, শাহজাহানের ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত