বাংলায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, চতুর্থ দফায় কারা টিকিট পেলেন?

কংগ্রেস কোচবিহারে প্রার্থী দিয়েছে। এদিকে বামেরাও ওই আসনে প্রার্থী করেছে নীতীশ চন্দ্র রায়কে। এদিন সাংবাদিক বৈঠকে কোচবিহার নিয়ে কংগ্রেসকে বড় বার্তা দেন বিমান বসু (Biman Bose)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বঙ্গ রাজনীতিতে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। তৃণমূল সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। বাংলায় কোনও বিরোধী দল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। দফায় দফায় প্রার্থীদের নাম সামনে আনছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ। শুক্রবার চতুর্থ দফায় ২ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল বামেরা (Leftfront Candidate List)

বাংলায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, চতুর্থ দফায় কারা টিকিট পেলেন?

আরও পড়ুন: উপনির্বাচনে সজলের প্রতিদ্বন্দ্বী সায়ন্তিকা, ভগবানগোলায় কাকে প্রার্থী করল তৃণমূল?

শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। এদিন ঝাড়গ্রাম ও আরামবাগ লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঝাড়গ্রামে প্রার্থী করা হয়েছে সোনামণি মুর্মু (টুডু)-কে। আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে বিপ্লব কুমার মৈত্রকে টিকিট দেওয়া হয়েছে। এদিন জোট নিয়েও কথা বলেন বিমান বসু। তাঁর বক্তব্যে জটিলতার আন্দাজ পাওয়া যায়। আলাপ আলোচনা চলছে বলেই জানান।

বাংলায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, চতুর্থ দফায় কারা টিকিট পেলেন?
বাংলায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, চতুর্থ দফায় কারা টিকিট পেলেন?

ঝাড়গ্রামে (Jhargram) তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন, এই আসনে আইএসএফ প্রার্থী করেছে বাপি সোরেনকে। বিজেপি, কংগ্রেস এখনও ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেনি। অন্যদিকে, আরামবাগ (Arambagh) কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মিতালী বাগ, বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি শাসক শিবির। বিজেপির প্রার্থী দিগরের বিরুদ্ধে লড়বেন বিপ্লব কুমার মৈত্র।

বাংলায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, চতুর্থ দফায় কারা টিকিট পেলেন?

বাংলায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, চতুর্থ দফায় কারা টিকিট পেলেন?

আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেই এগোচ্ছে বামেরা। তার মধ্যেই কংগ্রেস কোচবিহারে প্রার্থী দিয়েছে। এদিকে বামেরাও ওই আসনে প্রার্থী করেছে নীতীশ চন্দ্র রায়কে। এদিন সাংবাদিক বৈঠকে কোচবিহার নিয়ে কংগ্রেসকে বড় বার্তা দেন বিমান বসু। তিনি বলেন, ‘ কংগ্রেসের কাছে আবেদন করব, আপানারা কোচবিহার নিয়ে ভাবুন। একে অন্যের বিরুদ্ধে লড়াই করব, তা হবে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন