হনুমান পুজোয় যোগ দিতে ধনেখালি (Dhaniakhali) গিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ফেরার পথে তাঁকে দেখেই ‘চোর চোর’, ‘জয় বাংলা’ স্লোগান দিলেন কয়েকজন। অভিযোগের তির তৃণমূলের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ধনেখালির সাহেব হাটতলায়। লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া ঠিক কী?
আরও পড়ুন: বাহিনী নিয়ে হেমন্ত সোরেনের বাড়িতে ইডি হানা, এবার গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী?


লকেট (Locket Chatterjee) অবশ্য বলেছেন, “এসব ঘটনাকে আমি গুরুত্ব দেইনা। আমার কিছু যায় আসেও না। তৃণমূলের লোকজন আগে নিজেদের আয়নায় দেখুক। তাঁদের তো সব নেতা-মন্ত্রীই জেলে রয়েছেন! তাঁরা তোলাবাজি-চিটিংবাজি-সিন্ডিকেটবাজি সবকিছুতেই যুক্ত। অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছেন!”

প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সাজো সাজো রব সরযূ নদীর তীরে।ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে সেখানে পৌঁছেছেন পুণ্যার্থীরা। মন্দির উদ্বোধনের আগে ধনেখালির (Dhaniakhali) হাটতলা এলাকায় হনুমান পুজোর আয়োজন করা হয়। সেখানেই যোগ দিতে যান লকেট (Locket Chatterjee)। পুজো দেবার পর এলাকার মানুষদের মধ্যে লাড্ডুও বিতরণ করেন তিনি। ফেরার পথেই এই বিপত্তি।



লকেটকে দেখামাত্র কুরুচিপূর্ণ স্লোগান, উত্তাল ধনেখালি, অভিযুক্ত তৃণমূল
গত বছর রোজভ্যালি কাণ্ডে নাম লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) যুক্ত ছিলেন বলে অভিযোগ আনেন বিধাননগর পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। যদিও লকেট সে অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূলের নুসরত জাহানের নাম ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে জড়ানোয় এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে। এর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লকেটের বিরুদ্ধে একই অভিযোগ আনেন। আর সেই সূত্রেই কি তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হল?








