পাঁচ বার তলব করা সত্ত্বেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) দফতরে সশরীরে হাজির দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন (Hemant Soren)। শনিবার একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাঁচির কাঁকের রোডে হেমন্তের বাসভবনে হাজির হলেন ইডির তিন জন আধিকারিক। লোকসভার আগে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে এজেন্সিকে ব্যবহার করছে মোদী সরকার বলে অভিযোগ এনেছেন হেমন্তের দলের নেতারা।
আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাহার নাগা সন্ন্যাসীদের, কেন অযোধ্যা বিমুখ হলেন তাঁরা?


প্রসঙ্গত, রাঁচিতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি বিষয়ে অর্থিক তছরুপ মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, এদিন ৮টি ফাইল নিয়ে হেমন্ত সোরেনের (Hemant Soren) বাসভবনে প্রবেশ করেছেন গোয়েন্দারা। যেখানে রয়েছে মোট ৩০০টি প্রশ্ন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে হেমন্ত সোরেনের। তিনি কি তবে এবার গ্রেফতার হতে পারেন? রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।

এদিন ইডি হেমন্ত সোরেনের (Hemant Soren) বাড়িতে পৌঁছে যাবার পর গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মী-সমর্থকেরা। যদিও কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ভিতরে প্রবেশ করে ইডি (Enforcement Directorate)। জানা যাচ্ছে, সোরেনের বয়ান রেকর্ড করছেন গোয়ান্দারা।



বাহিনী নিয়ে হেমন্ত সোরেনের বাড়িতে ইডি হানা, এবার গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী?
প্রসঙ্গত, এই মামলায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorate)। যার মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের সমাজকল্যাণ দফতরের অধিকর্তা তথা রাঁচির ডেপুটি কমিশনার আইএএস ছবি রঞ্জন। গত ডিসেম্বরে হেমন্তকে (Hemant Soren) পঞ্চমবারের জন্য তলব করেন গোয়েন্দারা। সেবারও হাজিরা দেননি তিনি। এবার হেমন্তের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় ইডি সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।








