অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে (Ram Mandir Inaguration) কেন্দ্র করে যখন একদিকে দেশবাসীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে তখন আবার সাধু সমাজে কিন্তু কিছুটা ডামাডোল চলছেই। কারণ, এর আগেও সাধু-সন্ন্যাসীদের বিভিন্ন গোষ্ঠী থেকে নানা আপত্তি উঠেছে রামমন্দিরকে কেন্দ্র করে। আর এবার জানা গেল, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাহার করেছেন নাগা সন্ন্যাসীরা (Naga Sadhu)। কিন্তু কেন অযোধ্যা বিমুখ হলেন তাঁরা, উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: মমতার কাছে লোকসভার টিকিট প্রার্থনা, বহরমপুরে অধীরকে ২ লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ারি হুমায়ুনের
গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক শুভসূচনার আগে সেখানে অবস্থানরত নাগা সন্ন্যাসীদের (Naga Sadhu) কাছে অযোধ্যার রামমন্দির উদ্বোধনে (Ram Mandir Inaguration) উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়। কিন্তু গঙ্গাসাগর মেলা শেষ হয়েছে। আমন্ত্রণ অনুযায়ী তাঁদের অযোধ্যা চলে যাবার কথা। কারণ, হাতে আর সময় বলতে মাঝে একদিন। কিন্তু জানা গেল রামমন্দির উদ্বোধনে যাচ্ছেন না নাগারা। আমন্ত্রণ প্রত্যাহার করেছেন তাঁরা।

কিন্তু প্রশ্ন, কেন গঙ্গাসাগরের নাগা সাধুরা অযোধ্যার রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inaguration) আমন্ত্রণপত্র প্রত্যাহার করলেন? সাধুদের অভিযোগ, আমন্ত্রণ পাবার পরও সাধুকুলের আচার্য গুরুর সম্মান পাননি। তাছাড়া চার মঠের জগৎগুরু শঙ্করাচার্যদেরও সম্মানহানি নিয়েও তাঁরা বিরক্ত। তাঁদের সাফ কথা, যেখানে সাধুকুলের সম্মান নেই সেখানে নাগারা যায় না!

রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাহার নাগা সন্ন্যাসীদের, কেন অযোধ্যা বিমুখ হলেন তাঁরা?
পাশাপাশি তাঁরা আরও প্রশ্ন তুলেছেন, এ আবার কী রকম মন্দির উদ্বোধন? অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই কেন পুজো করবেন আবার তিনি একাই উদ্বোধন করবেন! এই কারণে তাঁরা অযোধ্যায় না যাবার সিদ্ধান্তই নিয়েছেন। একই সঙ্গে উদ্বোধনের দিন পাঁচটি করে প্রদীপ জ্বালানোর যে আর্জি করা হয়েছে তাও মানবেন তা নাগারা (Naga Sadhu)। সাফ জানিয়েছেন, তাঁরা প্রদীপ জ্বালাবেন না। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর সরাসরি ক্ষোভ প্রকাশ করে রামমন্দির উদ্বোধন (Ram Mandir Inaguration) প্রত্যাহার করলেন সত্যসন্ধানীরা।









