সিঙ্গুরে ফিরছে টাটা! ভোট আবহে জারী দুই প্রার্থীর বাক-যুদ্ধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রায় দেড় দশক আগে সিঙ্গুর থেকে বিদায় নিয়েছে টাটারা। আজও নিস্ফলা সেই জমি। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। যদি শিল্প হত তবে কর্মসংস্থান হত। কারখানা ঘিরে আশেপাশেও গড়ে উঠত রুটিরুজি। কিন্তু হয়নি। সেইসময় সিঙ্গুর আন্দোলন থেকে উত্থান হয়েছিল তৃণমূলের। আজ তারা রাজ্যের শাসকদল।

সিঙ্গুরে ফিরছে টাটা! ভোট আবহে জারী দুই প্রার্থীর বাক-যুদ্ধ

আরও পড়ুন : ‘মিনি সন্দেশখালি’ ভূপতিনগর, ইডির পর এবার আক্রান্ত NIA

মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে রাজ্যে অনেক শিল্প আনতে চাইলেও গলার কাঁটা হয়ে গেছে টাটাকে ‘টাটা’ বলার সেই কাহিনী। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে ফের চর্চায় সিঙ্গুর ইস্যু। হুগলীর বিজেপি  প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জানালেন, তাঁরা ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনবেন।

সিঙ্গুরে ফিরছে টাটা! ভোট আবহে জারী দুই প্রার্থীর বাক-যুদ্ধ

পাল্টা কটাক্ষ করে হুগলীর তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, রাতে মনে হয় স্বপ্ন দেখেছে টাটাকে নিয়ে। সব দেখেশুনে সিঙ্গুর তথা হুগলীবাসীর আক্ষেপ, ভোট এলেই সব রাজনৈতিক দলের মনে পড়ে যায় সিঙ্গুরের কথা। রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে প্রচারে গিয়ে ঘাস পাতা খাওয়া গরু চড়তে দেখেছিলেন। সেই গরুর দুধ থেকে তৈরি সুস্বাদু দই খেয়ে প্রশংসাও করেছিলেন।

সিঙ্গুরে ফিরছে টাটা! ভোট আবহে জারী দুই প্রার্থীর বাক-যুদ্ধ
সিঙ্গুরে ফিরছে টাটা! ভোট আবহে জারী দুই প্রার্থীর বাক-যুদ্ধ

সিঙ্গুরে ফিরছে টাটা! ভোট আবহে জারী দুই প্রার্থীর বাক-যুদ্ধ

সিঙ্গুর নিয়ে তৃণমূল ও বিজেপি প্রার্থীর এই বাকযুদ্ধ শুনে বামপ্রার্থী মনোদীপ ঘোষ বললেন, “টাটাকে তাড়ানোর জন্য যে ধর্নামঞ্চ তৈরি হয়েছিল সেখানে রাজনাথ সিং ছিলেন। এর জবাব তো আগে দিতে হবে। শুধু গরুর রচনা লিখলে চলবে! আসলে এগুলো হল বিভ্রান্তিকর রাজনীতি। ভোট এলেই সবাই মানুষের দুঃখ দেখতে পায়। ভোট পেরিয়ে গেলে নিজের কেন্দ্রে নিখোঁজ পোষ্টার পড়ে যায়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত