লকেট ‘বহিরাগত’, তৃণমূলকে হারাতে ভুমিপুত্র চাই, শ্রীরামপুরে পড়ল বিজেপির পোস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকমাস পরই লোকসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে। এরইমধ্যে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক শুরু হল। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেটের নামে পোস্টারে ছয়লাপ। দাবি করা হয়েছে, আসন্ন ভোটে ‘বহিরাগত’ লকেটকে (BJP MP Locket Chatterjee) যেন চাপিয়ে না দেওয়া হয়। এই ঘটনায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল।

লকেট 'বহিরাগত', তৃণমূলকে হারাতে ভুমিপুত্র চাই, শ্রীরামপুরে পড়ল বিজেপির পোস্টার

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে SIT তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের, মামলা পিছিয়ে গেল ১ মাস!

শ্রীরামপুর, বৈদ্যবাটি, শেওড়াফুলি সহ বিভিন্ন এলাকায় পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে (TMC) হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’ পোস্টারে আরও জানানো হয়েছে, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপির কর্মী।’ এই পোস্টার কারা লাগাল?এনিয়ে শুরু হয়ে তৃণমূল-বিজেপি তরজা।

লকেট 'বহিরাগত', তৃণমূলকে হারাতে ভুমিপুত্র চাই, শ্রীরামপুরে পড়ল বিজেপির পোস্টার
লকেট ‘বহিরাগত’, তৃণমূলকে হারাতে ভুমিপুত্র চাই, শ্রীরামপুরে পড়ল বিজেপির পোস্টার

 

শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি বলেন, ‘লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন। তৃণমূল আপামর দুর্নীতিতে ডুবে রয়েছে। সেখান থেকে নজর ঘোরাতে রাজনৈতিক স্বার্থে পোস্টার মারা হয়েছে। বিজেপি আবার ৪০০ আসন নিয়ে নরেন্দ্র মোদী আবার সরকার গড়বেন।

লকেট 'বহিরাগত', তৃণমূলকে হারাতে ভুমিপুত্র চাই, শ্রীরামপুরে পড়ল বিজেপির পোস্টার

এনিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar) বলেন, ‘শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়েছে। তৃণমূল বাংলায় ৪২ টি আসন জিতবে। হুগলিতে দাঁড়ালে পাঁচ লক্ষ ভোটে হারবে তাই শ্রীরামপুর পালাচ্ছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর