ভোট জিততে মহিলাদের টাকা ভর্তি পার্স দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ লকেটের

Locket Chatterjee: এই বিষয়ে নির্বাচন কমিশনে তিনি অভিযোগও জানিয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিদায়ী সংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় একটি চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে! তাঁর অভিযোগ, ভোট জিততে টাকা ভর্তি মানিব্যাগ দিচ্ছে রাজ্যের শাসক দল। এই বিষয়ে নির্বাচন কমিশনে তিনি অভিযোগও জানিয়েছেন।

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভাঙবে তৃণমূল, বিমানকে পাশে বসিয়ে দাবি অধীরের

রবিবার সাংবাদিক সম্মেলন করে লকেট মহিলাদের একটি মানিব্যাগ দেখান, যেটির গায়ে তৃণমূল কংগ্রেসের লোগো এবং ছবি রয়েছে। সেই মানিব্যাগেই নাকি টাকা দেওয়া হচ্ছে। কিন্তু কত টাকা দেওয়া হচ্ছে তা জানাননি হুগলির বিজেপি প্রার্থী। তবে, তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা তাঁদের দাবি, হুগলিতে টাকা দিয়ে ভোট কেনেন স্বয়ং লকেট!

ভোট জিততে মহিলাদের টাকা ভর্তি পার্স দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ লকেটের
ভোট জিততে মহিলাদের টাকা ভর্তি পার্স দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ লকেটের

এদিন তিনি বলেন, “তৃণমূলের মহিলাদের মানিব্যাগ দিচ্ছে। মানিব্যাগের মধ্যে কী আছে সেটাই প্রশ্ন। যে সব মহিলা তৃণমূলকে পছন্দ করেন না তাঁদের বাড়ির দরজার সামনে রাতে ফেলে দিয়ে আসা হচ্ছে। নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। টাকার খেলা শুরু করেছে তৃণমূল।”

ভোট জিততে মহিলাদের টাকা ভর্তি পার্স দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ লকেটের

ভোট জিততে মহিলাদের টাকা ভর্তি পার্স দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ লকেটের

হুগলীতে এবার জোরদার টক্কর দুই অভিনেত্রীর মধ্যে। একদিকে যেমন রয়েছেন লকেট, সেরকমই আবার তাঁর বিপরীতে তৃণমূলের বাজি প্রথমবারের জন্য নির্বাচনী রাজনীতিতে আসা রচনা বন্দ্যোপাধ্যায়। এবার লকেটের বিরুদ্ধে রচনা কতটা ফাইট দিতে পারেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

ভোট জিততে মহিলাদের টাকা ভর্তি পার্স দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ লকেটের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর