হুগলিতে বিজেপির হয়ে তিনিই লড়বেন, প্রার্থী ঘোষণার আগে জানালেন লকেট স্বয়ং!

হুগলির বিজেপি নেতৃত্বের অনেকেই নাকি চাইছেন না লোকসভায় সেখানে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হোক। এই দাবি নিয়ে একদিন আগেই হুগলির বিভিন্ন এলাকায় পোস্টার দেখা যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হুগলির কি হাওয়া কি লকেট-বিরোধী? জল্পনা চলছে রাজনৈতিক মহলে। কারণ, হুগলির বিজেপি (BJP) নেতৃত্বের অনেকেই নাকি চাইছেন না লোকসভায় সেখানে লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) প্রার্থী করা হোক। এই দাবি নিয়ে একদিন আগেই হুগলির বিভিন্ন এলাকায় পোস্টার দেখা যায়। এবার স্বয়ং লকেট চট্টোপাধ্যায় নিজেই জানিয়ে দিলেন আগামী লোকসভায় তিনি হুগলি থেকেই প্রার্থী হবেন। যদিও বিজেপির তরফে এখনও প্রার্থী তালিকা ঘোষণাই করা হয়নি!

আরও পড়ুন: মনমোহনের প্রশংসায় মোদি, কটাক্ষ কংগ্রেসের কৃষ্ণপত্র প্রসঙ্গে

বৃহস্পতিবার হুগলিতে বিজেপির (BJP) দফতরে একটি সাংবাদিক বৈঠক করে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, “দ্বিতীয়বারের জন্য হুগলি থেকে নিশ্চয়ই লড়ব। যদিও আমাদের সবটাই পার্লামেন্টারি বোর্ড ঠিক করে। আশা করি, আমরা যাঁরা সাংসদ হয়েছিলাম তাঁরা দ্বিতীয়বারের জন্য আবার সংসদে পৌঁছাব। আবার নতুন আসন থেকেও বিজেপি সাংসদরা জিতে লোকসভায় পৌঁছবেন।”

হুগলিতে বিজেপির হয়ে তিনিই লড়বেন, প্রার্থী ঘোষণার আগে জানালেন লকেট স্বয়ং!
হুগলিতে বিজেপির হয়ে তিনিই লড়বেন, প্রার্থী ঘোষণার আগে জানালেন লকেট স্বয়ং!

প্রসঙ্গত, বুধবার শ্রীরামপুর, বৈদ্যবাটি, শেওড়াফুলি সহ বিভিন্ন এলাকায় একটি লকেট-বিরোধী পোস্টার গোচরে আসে। সেখানে লেখা ছিল, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’ পোস্টারে আরও জানানো হয়েছে, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপির (BJP) কর্মী।’ এই পোস্টার কারা লাগাল? এনিয়ে শুরু হয়ে তৃণমূল-বিজেপি তরজা।

হুগলিতে বিজেপির হয়ে তিনিই লড়বেন, প্রার্থী ঘোষণার আগে জানালেন লকেট স্বয়ং!

এই পোস্টার প্রসঙ্গে লকেট সরাসরি তৃণমূলকে নিশান্য আনলেন। তাঁর মতে, “তৃণমূল এখন লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নামে জুজু দেখছে! বিজেপির (BJP) নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে। এরপর দেখবেন আরামবাগ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র দক্ষিণ কলকাতা বা ডায়মন্ড হারবারে পোস্টার পড়বে। আমি একটা কথাই বলব, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।’’

হুগলিতে বিজেপির হয়ে তিনিই লড়বেন, প্রার্থী ঘোষণার আগে জানালেন লকেট স্বয়ং!

২০১৯ সালে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) হারিয়ে দেন তৃণমূলের রত্না দে-কে। ৭৩, ৩৬২ ভোটে জিতে সাংসদ হন তিনি। এরপর কিন্তু আবার ২০২১ সালে বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্রে তৃণমূলের অসিত মজুমদারের কাছে প্রায় সাড়ে ১৮ হাজার ভোটে হারেন লকেট। হুগলির অন্দরে একটা অভিযোগ শোনা যায়, নিজের কেন্দ্রে পর্যাপ্ত সময় দেননি অভিনেত্রী। রাজ্য নেতৃত্বের কাছে লিখিতভাবে অভিযোগও জমা পড়েছে বলে সূত্রের খবর।

হুগলিতে বিজেপির হয়ে তিনিই লড়বেন, প্রার্থী ঘোষণার আগে জানালেন লকেট স্বয়ং!

আজই আবার লোকসভার প্রার্থী নির্বাচন নিয়ে কলকাতায় বৈঠকে বসছে রাজ্য বিজেপির (BJP) নির্বাচন পরিচালন কমিটি। বৈঠকে যোগ দিতে এসেছেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই নির্বাচন পরিচালন কমিটিতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও (Locket Chatterjee)। এখন, হুগলি থেকে তাঁকে প্রার্থী করা হয় কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত