মনমোহনের প্রশংসায় মোদি, কটাক্ষ কংগ্রেসের কৃষ্ণপত্র প্রসঙ্গে

সাংসদ এবং মন্ত্রী হিসাবে ভারতীয় গণতন্ত্রে মনমোহনের অবদানের কথা স্মরণ করলেন মোদি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে চলছে সংসদের শেষ অধিবেশন। বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যসভায় ভাষণ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের (Manmohan Singh) ভূয়সী প্রশংসা করলেন বর্তমান প্রধানমন্ত্রী। সাংসদ এবং মন্ত্রী হিসাবে ভারতীয় গণতন্ত্রে মনমোহনের অবদানের কথা স্মরণ করলেন মোদি। একই সঙ্গে কটাক্ষ করলেন কংগ্রেস কর্তৃক প্রকাশিত কৃষ্ণপত্রের।

আরও পড়ুন: সমবায়ে জয়জয়কার বামেদের, হলদিয়া বন্দর লালে লাল!

সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আগের ঘোষণা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রক জানিয়েছে, বাজেট অধিবেশন সমাপ্ত হবে ১০ ফেব্রুয়ারি, শনিবার। সূত্রের খবর, অতিরিক্ত এই একদিনে কংগ্রেস তথা ইউপিএ (UPA) সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি প্রসঙ্গে একটি শ্বেতপত্র (White Paper) প্রকাশ করবে মোদি সরকার। আর এই শ্বেতপত্র প্রকাশের আশঙ্কা থেকেই তড়িঘড়ি বৃহস্পতিবার কংগ্রেস মোদি সরকারের কর্মকান্ডের বিরুদ্ধে একটি কৃষ্ণপত্র (Black Paper) প্রকাশ করে।

মনমোহনের প্রশংসায় মোদি, কটাক্ষ কংগ্রেসের কৃষ্ণপত্র প্রসঙ্গে
মনমোহনের প্রশংসায় মোদি, কটাক্ষ কংগ্রেসের কৃষ্ণপত্র প্রসঙ্গে

এদিন রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কংগ্রেসের কৃষ্ণপত্রের প্রসঙ্গে বলেন, “ভারতবর্ষে কোনও পরিবারে কোনও শিশুর যাতে কু-নজর না লাগে তার জন্য কালো টিকা পরিয়ে দেওয়া হয়। গত ১০ বছরে অনেক এগিয়েছে দেশ। একটা বিশুদ্ধ বাতাবরণ তৈরি হয়েছে। তাই যাতে নজর না লাগে সেই কারণেই কালো টিকার ব্যবস্থা করা হয়েছে! খাড়গেজিকে ধন্যবাদ।”

মনমোহনের প্রশংসায় মোদি, কটাক্ষ কংগ্রেসের কৃষ্ণপত্র প্রসঙ্গে

মনমোহনের প্রশংসায় মোদি, কটাক্ষ কংগ্রেসের কৃষ্ণপত্র প্রসঙ্গে

কংগ্রেসকে কটাক্ষ করলেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের (Manmohan Singh) প্রশংসা করলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর কথায়, “সাংসদ এবং মন্ত্রী হিসেবে ভারতীয় গণতন্ত্রে মনমোহন সিংহের অবদান অবিস্মরণীয়। তিনি সকল সাংসদদের অনুপ্রেরণা করতেন। বিভিন্ন অধিবেশনে বিরোধিদের কালো পোশাক পড়ে সংসদে আসা নিয়েও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিরোধিরা ‘ফ্যাশন শো’ করতে সংসদে আসেন!

মনমোহনের প্রশংসায় মোদি, কটাক্ষ কংগ্রেসের কৃষ্ণপত্র প্রসঙ্গে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত