নজরবন্দি ব্যুরোঃ একের পর এক সংসদীয় কমিটি ঘোষণা হচ্ছে। আর কোনোটাতেই ঠাঁই হচ্ছে না তৃণমূল কংগ্রেস সাংসদদের। রবিবার ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবন্টন সংক্রান্ত কমিটি ঘোষণা হল। সেখানে চেয়ারম্যান করা হল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তিনিই আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন।
আরও পড়ুনঃ মোদীর জন্মদিনে বালুরঘাট জেলা হাসপাতালে ফল বিতরণ করলেন সুকান্ত


জানা গিয়েছে, সংসদের ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবণ্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হবেন লকেট চট্টোপাধ্যায়। গত বছর থেকে তিনিই আছেন এই পদে। এই কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যিনি আগে ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবণ্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ছিলেন। আগের বছর তাঁকে সরিয়ে লকেট চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান করা হয়। আর এবারেও দেখা গেল, ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবণ্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পদে বহাল আছেন লকেট। সুদীপ বন্দ্যোপাধ্যায় কমিটিতে থাকলেও তাকে একজন সাধারণ সদস্য হিসাবে রাখা হয়েছে।

প্রসঙ্গত, আগের বছর অক্টোবরে সংসদের ২৪টি স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছিল। সেখানেও দেখা যায়, একটিতেও তৃণমূলের কোনও সাংসদকে চেয়ারম্যান পদ দেওয়া হয়নি। পরে আরও ৩২টি অন্যান্য কমিটি ঘোষণা করা হয়। সেখানেও তৃণমূলের কাউকে গুরুত্বপূর্ণ কোনও পদ দেওয়া হয়নি। এবার ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং জনবণ্টন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান পদও দেওয়া হল না তৃণমূলকে।



ফের একবার সংসদীয় কমিটিতে ঠাঁই হল না তৃণমূলের, চেয়ারম্যান পদে বহাল Locket Chatterjee
স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে সংসদে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ৩৬। অর্থাৎ সাংসদ সংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। অথচ, একের পর এক সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে ব্রাত্য করে রাখা হচ্ছে তৃণমূল সাংসদদের। এটাকে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি হিসাবে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।








