নজরবন্দি ব্যুরোঃ সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে তৃণমূল। আগামী ২ ও ৩ তারিখ পূর্ব পরিকল্পনা মাফিক রাজধানীতে জমায়েত করতে চায় রাজ্যের শাসক দল। অভিযোগ, বাংলার বকেয়া অর্থ আটকে রেখেছে কেন্দ্র সরকার। এবার কিন্তু তৃণমূলের ‘দিল্লি চলো’ প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর কথায়, এটা লোক দেখানো সার্কাস!
আরও পড়ুনঃ লোকসভায় BJP কোনও ফ্যাক্টরই নয়! RSS-কে আটকানোই মূল উদ্দেশ্যে INDIA জোটের?
ঠিক কী বলেছেন লকেট চট্টোপাধ্যায়? বিজেপি সাংসদের বয়ানে, “কেউ তৃণমূলের এই সার্কাসে কেউ অংশ নেবে না। উত্তর প্রদেশের উপর দিয়ে গেলে, তাদের কর্মীদের গায়ে কেউ হাত দেবে না। যে মানুষগুলিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তারা তৃণমূল নেতাদের বাড়িতে গেলেই টাকা পেয়ে যাবেন। লাখ লাখ লোক থেকে দুই তিন হাজারে নেমে এসেছে। এ তো বোঝাই যাচ্ছে লোক দেখানো চলছে।”

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ২ ও ৩রা অক্টোবর দিল্লিতে ঘেরাও অভিযানের পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসক দলের। কিন্তু তার আগেই জোড়া ধাক্কায় কাবু তৃণমূল কংগ্রেস। প্রথমে ইডির তরফে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্মসূচির দ্বিতীয় দিনে (৩ অক্টোবর) তলব করা হয়। আর দিল্লি যাত্রার মাত্র ১৪ ঘন্টা আগে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিশেষ ট্রেন পাওয়া যাবে না।

শেষমেশ বাসে করেই দিল্লির পথে যাত্রা করেছেন তৃণমূল কর্মী এবং একশো দিনের কাজের জব হোল্ডাররা। আর রেল না পাওয়ার পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দিল্লিতে কোনও কিছু করতে আমাদের অনুমতি দিচ্ছে না। এটা একটা স্বৈরাচারী সরকার। প্রধানমন্ত্রী নিজে বাড়ি বানিয়ে থাকবেন আর সাধারণ মানুষ কোথায় থাকবে? প্রথমে ইডি দিয়ে হল না, এবার রেল্কে কাজে লাগিয়ে ট্রেন বাতিল করছে। এসব করে আমাদের আটকানো যাবে না। আগামীআগামী ২ ও ৩ তারিখ দিল্লিতে আন্দোলন হবেই, ক্ষমতা থাকলে কেউ আটকে দেখাক!”
লোক দেখানো সার্কাস! তৃণমূলের ‘দিল্লি চলো’ প্রসঙ্গে কটাক্ষ লকেটের
তৃণমূল সূত্রে খবর, আপাতত ৫০টি বাসের ব্যবস্থা করা হলেও পরবর্তীতে প্রয়োজন পড়লে আরও ৫০টি বাস ভাড়া নেওয়া হবে। প্রতিটি বাসেই ৭০ থেকে ৭২টি আসন রয়েছে। আসনের অতিরিক্ত যাত্রী কোনও বাসেই নেওয়া হচ্ছে না। আসানসোল, ধানবাদ, বারাণসী, আগরা হয়ে দিল্লি পৌঁছবে বাসগুলি। সব ঠিক থাকলে আজ সন্ধ্যা ৬টার সময় নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে বাস ছাড়বে এবং তা রবিবার রাতের মধ্যেই পৌঁছে যাবে দিল্লিতে। মোট ৩-৪ হাজার মানুষের সমাগম হবে রাজধানীতে। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




