লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের, কী বললেন বিজেপি সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর, হুগলির আরও অনেক নেতাই সিবিআই-ইডি-র নজরে রয়েছেন বলে সম্প্রতি মন্তব্য করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ কুন্তল-শান্তনুকে বহিষ্কার করল তৃণমূল, দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে চায় ঘাসফুল

লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের, কী বললেন বিজেপি সাংসদ
লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের, কী বললেন বিজেপি সাংসদ

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। তার প্রেক্ষিতেই এদিন লকেটের বিরুদ্ধে চুঁচুড়া আদালতে মানহানির মামলা দায়ের করেন তৃণমূল বিধায়ক। অসিত মজুমদার মহিলাদের অসম্মানজনক কথা বলেন বলে দাবি করে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন লকেট।

16 7

লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, “চাকরি নিয়ে কেনাকাটা হয়েছে। এটা কখনই কারও একার পক্ষে সম্ভব নয়। ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, শান্তনু বন্দোপাধ্যায়েরা ছোট মাছ। এর পিছনে গভীর জলের বড় বড় মাছ রয়েছে।” অপর দিকে এদিন অসিত মদুমদার প্রশ্ন করলেন, “লকেট চট্টোপাধ্যায় কীভাবে লোকসভা পর্যন্ত গেলেন, আগে সেটা জানান উনি।”

লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের, কী বললেন বিজেপি সাংসদ

15 8

মামলা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, “আমার বিরুদ্ধে মামলা করে আমাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করে লাভ নেই। সকলেই জানেন কে কে দুর্নীতিতে জড়িত। পরবর্তীতে নাম ঠিক প্রকাশ্যে আসবেই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর