Locket Chatterjee: বাধার মুখে লকেট, পুলিশের সঙ্গে বচসা BJP সাংসদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। সোমবার বিডিও অফিসে ঢোকার সময় বাধার মুখে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুলিশ তাঁকে ঢুকতে বাধা দিলে বচসায় জড়িয়ে পড়েন তিনি। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ায়। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে হাইকোর্ট, কমিশনকে কড়া বার্তা প্রধান বিচারপতির

বিডিও অফিসে মনোনয়ন জমা নেওয়ার কাজ চলছে। তার এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার কাজ কেমন চলছে তা জানতে সোমবার সেখানে যান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু বিডিও অফিসে ঢোকার মুখে তাঁর গাড়ি আটকায় পুলিশ। তিনি দাবি করেন, পুলিশের তরফে তাঁকে বাধা দেওয়া হয়। এমনকি তাঁর গাড়িও আটকায়।

বাধার মুখে লকেট, মনোনয়ন জমা দেওয়ার কাজ দেখতে বিডিও অফিসে বিজেপি সাংসদ

এই ঘটনায় বিডিও অফিসের সামনেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেট। কিন্তু তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ, পাণ্ডুয়ার ওসি অর্ণব গঙ্গোপাধ্যায়কে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন বিজেপি সাংসদ। জানা যায়, সাংসদকে ঢুকতে না দেওয়ায় কোন লিখিত অনুমোদন আছে কি না দেখতে চাইলে তর্ক বিতর্ক শুরু হয়। পরে অবশ্য তাঁকে ঢুকতে দেওয়া হয়। এরপর পোলবা বিডিও অফিসে গিয়েও মনোনয়ন পর্ব দেখেন লকেট চট্টোপাধ্যায়।

বাধার মুখে লকেট, মনোনয়ন জমা দেওয়ার কাজ দেখতে বিডিও অফিসে বিজেপি সাংসদ
বাধার মুখে লকেট, মনোনয়ন জমা দেওয়ার কাজ দেখতে বিডিও অফিসে বিজেপি সাংসদ

উল্লেখ্য, আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন পেশ করতে হবে। এনিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরী। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে পঞ্চায়েত নির্বাচন।

বাধার মুখে লকেট, মনোনয়ন জমা দেওয়ার কাজ দেখতে বিডিও অফিসে বিজেপি সাংসদ

বাধার মুখে লকেট, মনোনয়ন জমা দেওয়ার কাজ দেখতে বিডিও অফিসে বিজেপি সাংসদ
বাধার মুখে লকেট, মনোনয়ন জমা দেওয়ার কাজ দেখতে বিডিও অফিসে বিজেপি সাংসদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত