Panchayet Election: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে হাইকোর্ট, কমিশনকে কড়া বার্তা প্রধান বিচারপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বিতর্ক বাড়ছে। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী দলগুলি। পঞ্চায়েত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই সওয়াল করেছেন। একইসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে ভোটের সময়ের নিরাপত্তা সুনিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: অতীত থেকে শিক্ষা নিল কমিশন, মনোনয়ন প্রত্যাহার ঘিরে নয়া নির্দেশিকা

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে ভালো হয়। রাজ্য নিজের মত বাহিনী দেবে।’ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আরও বলেন, “কলকাতা থেকে হাওড়া-হুগলিতে পুলিশ পাঠালে শহরে বাহিনী কম পড়তে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তা ভাবনা করতে পারে কমিশন।”

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে হাইকোর্ট, কী জানাল কলকাতা হাইকোর্ট

পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার, অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার না করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি। মামলাকারী বিজেপি নেতার কথায়, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে অস্থায়ী কর্মীদের ব্যবহারনি করা হয়েছিল। পার্শ্ব-শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ডাটা এন্ট্রি অপারেটরাদের মতো অস্থায়ী কর্মীরা ভোটের কাজ করেছিলেন। এটি জনপ্রতিনিধিত্ব আইনের বিরোধী।’ গত সপ্তাহেও পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানিতে অস্থায়ী কর্মীদের ভোটে কাজে লাগানোর ব্যাপারে কমিশনের অবস্থান জানতে চায় হাইকোর্ট।

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে হাইকোর্ট, কী জানাল কলকাতা হাইকোর্ট
পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে হাইকোর্ট, কী জানাল কলকাতা হাইকোর্ট

এদিন আদালতে সিভিক ভলান্টিয়ার কিংবা চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার করা নিয়েও রাজ্যকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি। আদালত জানিয়েছেন, “সিভিক কিন্তু পুলিশ নয়। সিভিক কেবল পুলিশকে সাহায্য করার কাজে যুক্ত।  রাজ্য নির্বাচনের কমিশনের তরফে আগেই জানানো হয়েছে, নিয়ম মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে। আদালতের নির্দিষ্ট কোনও নির্দেশ থাকলে সেগুলিও মেনে চলা হবে।

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে হাইকোর্ট, কী জানাল কলকাতা হাইকোর্ট

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে হাইকোর্ট, কী জানাল কলকাতা হাইকোর্ট
পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে হাইকোর্ট, কী জানাল কলকাতা হাইকোর্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত