Panchayat Election : অতীত থেকে শিক্ষা নিল কমিশন, মনোনয়ন প্রত্যাহার ঘিরে নয়া নির্দেশিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট৷  গত শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার কাজ চলবে৷ স্ক্রুটিনির কাজ শেষে হবে ১৭ জুন৷ ২০ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহরের শেষ দিন৷

আরও পড়ুন:Abhishek Banerjee: ঠাকুরবাড়িতে অভিষেকের যাত্রা, কটাক্ষের সুর শুভেন্দু অধিকারির

এবার মনোনয়ন পত্র প্রত্যাহার করা নিয়েই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ইতিমধ্যে ওই নয়া নির্দেশ জেলা প্রশাসনকে পাঠিয়েও দেওয়া হয়েছে৷ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মনোনয়ন প্রত্যাহারের নোটিস কোনও প্রার্থী জমা দিলে, তা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

অতীত থেকে শিক্ষা নিল কমিশন, মনোনয়ন প্রত্যাহার ঘিরে নয়া নির্দেশিকা
অতীত থেকে শিক্ষা নিল কমিশন, মনোনয়ন প্রত্যাহার ঘিরে নয়া নির্দেশিকা

নোটিসে পরিস্কার বলা হয়েছে, মনোনয়ন পত্র প্রত্যাহারের নোটিসের যথার্থতা আছে কি না, তা পর্যালোচনা করতে হবে। সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে হবে অধিকারিকদের। নোটিসে আরও বলা হয়েছে, প্রত্যাহারের নোটিস যিনি দিচ্ছেন, তাঁকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। এরপরেই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে সংশ্লিষ্ট পঞ্চায়েত আধিকারিকরা।  

অতীত থেকে শিক্ষা নিল কমিশন, মনোনয়ন প্রত্যাহার ঘিরে নয়া নির্দেশিকা

sec 1

রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় আরও জানানো হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহার করার নোটিস সংশ্লিষ্ট প্রার্থী বা প্রার্থীর নির্দিষ্ট করা ইলেকশন এজেন্ট লিখিতভাবে জমা দেবেন। এখানে বলা হয়েছে, প্রার্থীর তরফে ঠিক করা বা প্রার্থী যাকে অথরাইজড করছেন তারই দেওয়া নোটিস গ্রহণযোগ্য হবে। তবে শুধু নোটিস দিলেই হবে না, মনোনয়নপত্র প্রত্যাহার যথাযথ কি না, তা বিচার করতে হবে সংশ্লিষ্ট জেলার ইলেকশন অফিসারদের। অতীতে দেখা গিয়েছে, মনোনয়ন প্রত্যাহার ঘিরে জটিলতা দেখা দিয়েছিল। তাই পঞ্চায়েত ভোট আবহে এবার আটঘাট বেধেই  মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে জেলাগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর