বাঁকুড়ায় CPIM-TMC ছেড়ে BJP-তে ১০০ পরিবার, লোকসভার আগে লকেটের হাত ধরে শক্তি বৃদ্ধি পদ্মের

জেলায় বড় রকমের ভাঙনের পর স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দুই দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভার মাত্র দু’মাস আগে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) হাত ধরে শক্তি বৃদ্ধি করল গেরুয়া শিবির। সিপিআইএম, তৃণমূল ছেড়ে বাঁকুড়ার ১০০টি পরিবার যোগ দিল বিজেপিতে। শুক্রবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন লকেট। সেখানেই তিনি একশো’টি পরিবারের হাতে তুলে দিলেন পদ্মের পতাকা। জেলায় বড় রকমের ভাঙনের পর স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দুই দল।

আরও পড়ুন: ‘তৃণমূল নেতা শেখ শাহজাহানকে শায়েস্তা করে ছাড়ব’, সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে হুঁশিয়ারি সুকান্তর

লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় কর্মসূচিতে মনোনিবেশ করছে বিজেপি। শুক্রবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় সেরকমই একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পাল ও সিপিএম এর প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহের নেতৃত্বে ১০০টি পরিবার এদিন বিজেপিতে যোগ দিল।

বাঁকুড়ায় CPIM-TMC ছেড়ে BJP-তে ১০০ পরিবার, লোকসভার আগে লকেটের হাত ধরে শক্তি বৃদ্ধি পদ্মের
বাঁকুড়ায় CPIM-TMC ছেড়ে BJP-তে ১০০ পরিবার, লোকসভার আগে লকেটের হাত ধরে শক্তি বৃদ্ধি পদ্মের

বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পালের বক্তব্য, “তৃণমূল দলের কোনও নৈতিকতা নেই। কয়লা চোর, বালি চোরে দলটা ভরে গিয়েছে। তাই চোরেদের দল ছেড়ে জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বিজেপিতে এলাম।”

বাঁকুড়ায় CPIM-TMC ছেড়ে BJP-তে ১০০ পরিবার, লোকসভার আগে লকেটের হাত ধরে শক্তি বৃদ্ধি পদ্মের

বাঁকুড়ায় CPIM-TMC ছেড়ে BJP-তে ১০০ পরিবার, লোকসভার আগে লকেটের হাত ধরে শক্তি বৃদ্ধি পদ্মের

অন্যদিকে, সিপিআইএম থেকে বিজেপিতে যোগ দেওয়া লোকাল কমিটির প্রাক্তন সদস্য দয়াময় সিংহ জানালেন, “নরেন্দ্র মোদী-অমিত শাহের হাত ধরে দেশ যাবে। এগিয়ে যাচ্ছেও। তাতেই আমি প্রভাবিত। ভাল লেগেছে বিজেপিতে যোগ দিয়ে। পাল্টা জেলার তৃণমূল নেতৃত্বের দাবি, “বিজেপির সঙ্গে আমাদের নৈতিক লড়াই রয়েছে। দলের বিরুদ্ধে কোনও ক্ষোভ থাকলে তা জানানো যেত। বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত আদপে নৈতিক বিচ্যুতিরই সামিল।”

বাঁকুড়ায় CPIM-TMC ছেড়ে BJP-তে ১০০ পরিবার, লোকসভার আগে লকেটের হাত ধরে শক্তি বৃদ্ধি পদ্মের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন