রাজস্থানের গণধর্ষণকাণ্ডে উদ্বিগ্ন BJP, দিল্লি থেকে যাচ্ছে লকেট সহ ৪ সদস্যের প্রতিনিধি দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজস্থানে এক নাবালিকাকে গণধর্ষণ এবং পুড়িয়ে মারার ঘটনা কার্যত গোটা দেশে সাড়া ফেলেছে। সুর চড়িয়েছে বিজেপি। কংগ্রেস শাসিত রাজ্যকে ‘ধর্ষণ রাজধানী’ বলেও তোপ দেগেছে গেরুয়া শিবির। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখতে দিল্লি থেকে চার সদস্যের প্রতিনিধি দল মরুরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দলে রয়েছে বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজই এই প্রতিনিধি দল রাজস্থানে পৌঁছে যাবে বলে খবর।

আরও পড়ুন: নুসরতকাণ্ডে ফের অকপট মদন, টেনে আনলেন বনি-মিঠুনের প্রসঙ্গ

রাজস্থানের ভিলওয়াড়ার ইটভাটা থেকে এক কিশোরীর পোড়া দেহাংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গিয়েছে, ১৪ বছরের ওই নাবালিকা মায়ের সঙ্গে বেরিয়েছিল। আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজ করলেও সন্ধান পাওয়া যায়নি। এরপর সকালে ইটভাটা থেকে তার অগ্নিদগ্ধ দেহাবশেষ উদ্ধার হয়। পুলিশের অনুমান, পুড়িয়ে হত্যা করার আগে কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল। অন্যদিকে নির্যাতিতা নাবালিকা রাজস্থানের দুঙ্গারপুরের বাসিন্দা, স্থানীয় এক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। অভিযোগ, গত বুধবার স্কুল থেকে ফেরার সময় অভিযুক্তরা তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং জঙ্গল সংলগ্ন একটি অঞ্চলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। একের পর এক নিন্দাজনক ঘটনার জেরে গেহলট সরকারকে তোপ দেগে রাজস্থানকে ‘ধর্ষণ রাজধানী’ বলে উল্লেখ করে বিজেপি।

রাজস্থানের গণধর্ষণকাণ্ডে উদ্বিগ্ন BJP, দিল্লি থেকে যাচ্ছে লকেট সহ ৪ সদস্যের প্রতিনিধি দল

এই পরিস্থিতিতে রাজস্থানের নারী নিরাপত্তা এবং অভিযোগগুলি খতিয়ে দেখতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে চার সদস্যের মহিলা প্রতিনিধি দল পাড়ি দিচ্ছে ওই রাজ্যে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় ছাড়াও এই দলে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি সরোজ পাণ্ডে, সাংসদ রেখা ভার্মা এবং আরও এক সাংসদ কান্তা কর্দম। শনিবারই তাঁরা গন্তব্যে পৌঁছে যাবেন।

রাজস্থানের গণধর্ষণকাণ্ডে উদ্বিগ্ন BJP, দিল্লি থেকে যাচ্ছে লকেট সহ ৪ সদস্যের প্রতিনিধি দল

রাজনৈতিক মহলের মতে, রাজস্থানের গণধর্ষণ ইস্যুতে কংগ্রেসকে কোণঠাসা করতে চাইছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরের এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। যদিও বিরোধীদের কথায়, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে অপরাধের ক্ষেত্রে মোদী সরকার যে পরিমাণ তৎপরতা দেখায় নিজেদের রাজ্যে তার শিকিভাগও থাকে না।

রাজস্থানের গণধর্ষণকাণ্ডে উদ্বিগ্ন BJP, দিল্লি থেকে যাচ্ছে লকেট সহ ৪ সদস্যের প্রতিনিধি দল

রাজস্থানের গণধর্ষণকাণ্ডে উদ্বিগ্ন BJP, দিল্লি থেকে যাচ্ছে লকেট সহ ৪ সদস্যের প্রতিনিধি দল
রাজস্থানের গণধর্ষণকাণ্ডে উদ্বিগ্ন BJP, দিল্লি থেকে যাচ্ছে লকেট সহ ৪ সদস্যের প্রতিনিধি দল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত