নজরবন্দি ব্যুরো: দিল্লির সদর দফতরে দুই বিজেপি নেত্রীর বচসার জেরে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ আনলেন আরেক বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী।
আরও পড়ুন: Sougata Roy: গোটা ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষ যাওয়ার পরেই, রাজ্যপালের ভূমিকা নিয়ে সমালোচনায় সৌগত


রামনবমীর পরই বাংলায় দফায় দফায় যে হিংসার ঘটনাগুলি ঘটেছে তা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির চার নেতা-নেত্রী। জগন্নাথ সরকার, খগেন মু্র্মূ, লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী। জানা গিয়েছে, সম্মেলনের অধিকাংশ সময়েই লকেটের কথা বলা নিয়ে ক্ষুব্ধ হন দেবশ্রী।

দিল্লির সদর দফতরে দুই BJP নেত্রীর বচসা, অস্বস্তিতে গেরুয়া শিবির

রায়গঞ্জের সাংসদের দাবি, বিজেপির আইটিসেলের সভাপতি অমিত মালব্যের সঙ্গে কথা বলে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। কিন্তু তাঁর সব উদ্যোগ ব্যর্থ হয়েছে। এমনকি লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ আনেন তিনি। লকেট নিজেও দেবশ্রীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি ততক্ষণে বেশ গরম হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর উপস্থিত নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রামনবমীর পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে অশান্তির ছবি সামনে আসে। এনিয়ে ফের শুরু শাসক-বিরোধী তরজা। হাওড়া, রিষড়াতে অশান্তি এবং শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝাঁকে খুন করার বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর আগেও বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানিয়েছিল গেরুয়া শিবির।










