বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা মিললেও সময় একটু গড়াতেই মেঘলা আকাশ। আবহাওয়া (Weather Update of Bengal) দফতর একটানা বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে। আজ কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? কী বলছে হাওয়া অফিস?
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম।
কনকনে ঠান্ডা আর ফিরবে না, তবে শীতের আমেজ পেতে পারে বঙ্গবাসী। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে আবহাওয়া (Weather Update of Bengal) কেমন থাকবে? কোন কোন জেলায় বৃষ্টি হবে?
সরস্বতী পুজো ও ভ্যালেনটাইন্স ডে (Valentine's Day 2024) একই দিনে পড়েছে, ১৪ ফেব্রুয়ারি। ওইদিন দক্ষিণের ৯ জেলায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।