কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে বেশ কিছু এলাকায় কুয়াশা ছিল। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে।
দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে আজ। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামীকাল উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি হবে।