ঠান্ডা গরমের খেলা রাজ্যজুড়ে, সরস্বতী পুজোর আগেই কমবে তাপমাত্রা!

সরস্বতী পুজোর (Saraswati Puja 2024) পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। পাঁচদিনের মধ্যে তাপমাত্রা কমবে। দিনের বেলায় গরম অনুভূত হবে। তবে বিকেলের পর থেকে শীতের আমেজ পাওয়া যাবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবহাওয়ার খামখেয়ালিপনা দেখছে বাংলা। আপাতত শীত উধাও। রাত ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও দিনের বেলায় গরম লাগছে। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে প্রতিদিনই আবহাওয়া এমনই থাকবে। সরস্বতী পুজোর (Saraswati Puja 2024) সময় কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? ফের কি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে? কী বলছে হাওয়া অফিস।

ঠান্ডা গরমের খেলা রাজ্যজুড়ে, সরস্বতী পুজোর আগেই কমবে তাপমাত্রা!

- Advertisement -

আরও পড়ুন: লক্ষ্মীবারে রাজ্য বাজেট, সামাজিক প্রকল্পে জোর, আর কী কী থাকছে?

আলিপুর আবহাওয়া দফতর (Weather Deaprtment) জানিয়েছে, উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইতে শুরু করেছে। এর ফলে তাপমাত্রা আবারও কমবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২২-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। কয়েকদিনের মধ্যে পারদ পতন হবে। সর্বনিম্ন ১৬-১৭ ডিগ্রির কাছাকাছি আসবে। আপাতত দক্ষিণের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, হুগলি সহ সব জেলা শুষ্ক থাকবে।

ঠান্ডা গরমের খেলা রাজ্যজুড়ে, সরস্বতী পুজোর আগেই কমবে তাপমাত্রা!
ঠান্ডা গরমের খেলা রাজ্যজুড়ে, সরস্বতী পুজোর আগেই কমবে তাপমাত্রা!

সরস্বতী পুজোর (Saraswati Puja 2024) পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। পাঁচদিনের মধ্যে তাপমাত্রা কমবে। দিনের বেলায় গরম অনুভূত হবে। তবে বিকেলের পর থেকে শীতের আমেজ পাওয়া যাবে। কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে বেশ কিছু এলাকায় কুয়াশা ছিল। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে।

ঠান্ডা গরমের খেলা রাজ্যজুড়ে, সরস্বতী পুজোর আগেই কমবে তাপমাত্রা!

ঠান্ডা গরমের খেলা রাজ্যজুড়ে, সরস্বতী পুজোর আগেই কমবে তাপমাত্রা!

- Advertisement -

দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে আজ। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর