ফের ফিরছে শীত! পারদ নামবে ৪ ডিগ্রি, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি হবে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের কমতে চলেছে তাপমাত্রা। নতুন সপ্তাহে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত আবহাওয়ার ভোলবদল দেখা যাবে। আজ, রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয়ভাগেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update of Bengal)? কী বলছে হাওয়া অফিস?

ফের ফিরছে শীত! পারদ নামবে ৪ ডিগ্রি, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: লাল কৃষ্ণ আডবানীকে ভারতরত্ন, রামমন্দির আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনিই

আবহাওয়া দফতরের (Weather Department) বুলেটিন অনুযায়ী, রবিবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামীকাল উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফের ফিরছে শীত! পারদ নামবে ৪ ডিগ্রি, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
ফের ফিরছে শীত! পারদ নামবে ৪ ডিগ্রি, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১২ টি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার থেকে দক্ষিণের জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এই কদিনে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি নামবে। তিলোত্তমার আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

ফের ফিরছে শীত! পারদ নামবে ৪ ডিগ্রি, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

ফের ফিরছে শীত! পারদ নামবে ৪ ডিগ্রি, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

আজ, উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাই শুষ্ক থাকবে। আগামীকাল দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি বৃষ্টি হবে। পাহাড়ি এলাকা থাকবে কুয়াশাচ্ছন্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর