রামমন্দির উদ্বোধনের কিছুদিনের মধ্যে এই আন্দোলনের প্রধান মুখ তথা প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবানীকে ভারতরত্ন পুরষ্কারে ভূষিত করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে আডবানীর বয়স ৯৭ বছর। অসুস্থতার কারণে তিনি রামমন্দিরের উদ্বোধনেও উপস্থিত থাকতে পারেননি। ভারতরত্ন ঘোষণার সঙ্গে সঙ্গেই অবশ্য নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্ষীয়ান এই নেতা।
আরও পড়ুন: লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার, ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি মেটাবে রাজ্য



