লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার, ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি মেটাবে রাজ্য

আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরির টাকা দিয়ে দেবে নবান্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেড রোডে ধর্নার দ্বিতীয়দিনে ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেবার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই টাকা যদিও দেবার কথা ছিল কেন্দ্র সরকারের। সেই টাকা না পাওয়ার কারণেই ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আর কেন্দ্র সরকারের জন্য অপেক্ষা করবে না রাজ্য সরকার। আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া মজুরির টাকা দিয়ে দেবে নবান্ন।

আরও পড়ুন: খুব বুদ্ধি খাটিয়ে ইংলিশ প্রশ্ন ফাঁস, ধরা পড়ায় বাতিল ৬ জনের মাধ্যমিক পরীক্ষা

এদিন রেড রোড থেকে ১০০ দিনের কাজের (100 Days Work) বকেয়া টাকা মেটাবার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “গত দু’বছরে আমাদের একটাও টাকা দিয়নি। অথচ আমরা ১৯ লক্ষ শ্রম দিবস পালন করেছি। আমাদের লড়াই তো চলছে। কেন্দ্রীয় সরকার চাইছে, আমাদের ভাতে মারবে। আমি বলছি, আগামী ২১ ফ্রেব্রুয়ারি রাজ্য সরকার ১০০ দিনের কাজের যে ২১ লক্ষ শ্রমিকের টাকা বাকী আছে সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে দিয়ে দেব। সরাসরি ব্যাঙ্কে চলে যাবে এই টাকা।”

লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার, ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি মেটাবে রাজ্য
লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার, ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি মেটাবে রাজ্য

১০০ দিনের প্রকল্পের (100 Days Work) পাওনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত দীর্ঘদিনের। এর আগে দিল্লিতে গিয়ে ধর্না দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী দেখা না করায় কলকাতায় ফিরে রাজভবনের সামনে পুনরায় ধর্না কর্মসূচিতে অংশ নেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে তুলে দেওয়া হয় লক্ষাধিক চিঠি। এবার আবার রেড রোডে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার, ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি মেটাবে রাজ্য

লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার, ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি মেটাবে রাজ্য

তৃণমূলনেত্রীর কথায়, ১০০ দিনের কাজের (100 Days Work) বকেয়া মোট টাকার পরিমাণ ৬৯০৭ কোটি টাকা। মোট শ্রমিকের সংখ্যা ২১,৭৫,৪৮৭ জন। মোট ২৫ মাসের টাকা বকেয়া রেখেছে কেন্দ্র বলে দাবি। এছাড়া আবাস যোজনা, সড়ক যোজনার প্রাপ্য অর্থও আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রের এই বকেয়া অর্থ নিয়ে বাংলার শাসক দলের আন্দোলন আগামীদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার, ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি মেটাবে রাজ্য
লোকসভার আগে মাস্টারস্ট্রোক মমতার, ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি মেটাবে রাজ্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর