বাংলার পর ইংলিশ! আবারও ফাঁস হল মাধ্যমিকের (Madhyamik Examination 2024) প্রশ্নপত্র। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ইংলিশ প্রশ্নপত্রের ছবি। বাংলার মতোই ইংলিশ প্রশ্নপত্রও মালদহ থেকেই ফাঁস হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। সেন্টারের নাম এনায়েতপুর হাই স্কুল। এই কুকর্মের নেপথ্যে চার জন ছাত্র ও দুই জন ছাত্রীকে চিহ্নিত করা গিয়েছে। বাতিল করা হয়েছে তাঁদের সমস্ত পরীক্ষা।
আরও পড়ুন: এখনও অধরা শাহজাহান, ইমেল করে দ্বিতীয় নোটিশ ইডির
মাধ্যমিকের (Madhyamik Examination 2024) প্রথমদিনেই ফাঁস হয়ে যায় বাংলা প্রশ্নপত্রের ছবি। এবার একই ঘটনা দ্বিতীয়দিনে। তবে তফাৎ একটাই। বাংলার প্রশ্নপত্র ফাঁসের চেয়ে বেশি বুদ্ধি খাটানো হয়েছে ইংলিশের ক্ষেত্রে! ধরা পড়ার ভয়ে প্রশ্নপত্রে থাকা কিউআর কোড (QR Code) কালি দিয়ে মুছে দেন নেপথ্যে থাকা ৬ জন পরীক্ষার্থী। কিন্তু, পর্ষদের হাতে সেই ছবি গেলে তাঁরা কালি মুছে উৎস আবিষ্কার করে এবং ধরা পড়ে অভিযুক্তরা। সঙ্গে সঙ্গে ইংলিশ সহ তাঁদের পুরো মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

এবারের মাধ্যমিক (Madhyamik Examination 2024) প্রশ্নপত্রে রাখা হয়েছে কিউআর কোড। প্রতিটি প্রশ্নকে আলাদাভাবে চিহ্নিত করতেই এই ব্যবস্থা। প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছে। প্রতিটি প্রশ্নেই রয়েছে আলাদা কিউআর (QR Code)। সেই সূত্রেই আজ কোথা থেকে কারা প্রশ্নপত্র ফাঁস করেছে উদ্ধার করে পর্ষদ। উল্লেখ্য, বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেও ধরা পড়ে দুই জন পরীক্ষার্থী। তাঁদেরও পরীক্ষা বাতিলের পাশাপাশি রেজিস্ট্রেশন বাতিল করেছে পর্ষদ।

খুব বুদ্ধি খাটিয়ে ইংলিশ প্রশ্ন ফাঁস, ধরা পড়ায় বাতিল ৬ জনের মাধ্যমিক পরীক্ষা
পর পর দু’টো পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁস হবার ঘটনা উদ্বেগজনক। তাও মাধ্যমিক (Madhyamik Examination 2024) স্তরে। শিক্ষামহলেও যথেষ্ট আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। তবে, মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছে, এবার প্রশ্ন ফাঁস রুখতেই ইউনিক কিউআর কোড (QR Code) ব্যবহার করা হয়েছে, সঙ্গে রয়েছে অত্যাধুনিক সফটওয়্যার যার মাধ্যমে প্রতিটি প্রশ্নের অবস্থান নির্ণয় সম্ভব।




