এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। তার দলীয় লোকেরা কেউ তাকে ভদ্রলোক বলছেন তো কেউ বলছেন স্বাধীনতা সংগ্রামী। এহেন মহান ব্যক্তিত্ব এখন নিখোঁজ। এবার তাকে ইমেল মারফত ফের নোটিশ পাঠাল ইডি (Enforcement Directorate)।



আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?
প্রথমবারের ঘটনার পর কিছুদিন আগেই আবার সন্দেশখালিতে ইডি ফের তল্লাশিতে গিয়েছিল। সেখানে বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিয়েও কোন লাভ হয়নি।তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসিয়েও কোন লাভ হয়নি।এখনও অধরা শেখ শাহজাহান। তাই খানিকটা বাধ্য হয়েই শাহজাহানকে ইমেল করে নোটিশ পাঠাতে বাধ্য হল ইডি। রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Case) গুরুত্বপূর্ণ ভূমিকায় নাম রয়েছে শেখ শাহজাহানের। তাকে জিজ্ঞাসা করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে বলে দাবি করছেন তদন্তকারীরা। নিখোঁজ সন্দেশখালির বাদশাকে নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।শাসক-বিরোধী সব পক্ষের নেতাদেরই নিজস্ব যুক্তি রয়েছে এই বিষয়ে।

ইতিমধ্যেই, শেখ শাহজাহান ফের একবার আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। তিনি উত্তর ২৪ পরগনা জেলা জজেস কোর্টে আবেদন জানিয়েছিলেন। উত্তর ২৪ পরগনা জেলা আদালতের মুখ্য সরকারি আইনজীবী শান্তিময় বসু জানিয়েছিলেন, শেখ শাহজাহান তাঁর আইনজীবী মারফত অগ্রিম জামিনের একটি আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি অগ্রিম জামিনের মামলার শুনানি।


এখনও অধরা শাহজাহান, ইমেল করে দ্বিতীয় নোটিশ ইডির

শেখ শাহজাহান যে আসলে কোথায় রয়েছেন, সেই বিষয়ে স্পষ্ট ধারণা এখনও নেই কারও কাছেই। ইডি ইতিপূর্বেই লুক আউট নোটিস জারি করেছিল। আবার ইমেল করে নোটিশ পাঠাল ইডি।







