আগামী সপ্তাহেই সরস্বতী পুজো। একইদিনে আবার ভ্যালেন্টাইন্স ডে। এই দুটি দিনই তরুণ তরুণীদের জন্য বিশেষ। ফলে ওইদিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে এখন থেকেই কৌতূহল বাড়ছে তাঁদের মনে। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে। ১৪ ফেব্রুয়ারি (Saraswati Puja 2024) কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? তবে তার আগে সপ্তাহ শেষে আবহাওয়ার ভোল বদল হতে পারে। জেনে নিন আজকের আবহাওয়ার (Weather Update of Bengal) আপডেট।

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে আইনশৃঙ্খলার অবনতি, উদ্বেগ জানিয়ে শাহকে চিঠি সুকান্তর
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) বুলেটিন বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কিছুটা কমবে তাপমাত্রা। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদে সর্বনিন্ম তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। সব জেলাতেই কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। রবিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। সোমবার থেকে পারদ চড়বে। সপ্তাহের শুরুতে দুদিন আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ১৪ ফেব্রুয়ারি, বুধবার সকালের দিকে কুয়াশা থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শীতের দাপট না থাকলেও ঠান্ডা অনুভূত হবে। বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বিশেষ করে মালদহ ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়ার বিরাট ভোলবদল, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে বেশ কিছু এলাকায় কুয়াশা ছিল। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে।



