ফের ঠান্ডা বাড়বে রাজ্যে, ভ্যালেন্টাইন্সের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

আজ কোন কোন জেলায় বৃষ্টি? ভ্যালেন্টাইন্সের সপ্তাহে (Valentine's Day 2024) কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? কী বলছে হাওয়া অফিস!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রেমের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শীত প্রায় উধাও। তবে আজ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ৮ জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আজ কোন কোন জেলায় বৃষ্টি? ভ্যালেন্টাইন্সের সপ্তাহে (Valentine’s Day 2024) কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? কী বলছে হাওয়া অফিস! বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

ফের ঠান্ডা বাড়বে রাজ্যে, ভ্যালেন্টাইন্সের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ ফেব্রুয়ারি, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সব জেলাই শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সহ কিছু জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাকি জেলাগুলিতে পারদ ২২ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে।

ফের ঠান্ডা বাড়বে রাজ্যে, ভ্যালেন্টাইন্সের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় বৃষ্টির সম্ভবনা নেই। বুধবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। শীত না থাকলেও ঠান্ডা হাওয়া বইছে। সোয়েটার গায়ে দিলেই ঘাম ঝড়ছে, হালকা চাদরেই কেটে যাচ্ছে। পরিবেশ আরামদায়ক। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রির কাছাকাছি।

ফের ঠান্ডা বাড়বে রাজ্যে, ভ্যালেন্টাইন্সের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

ফের ঠান্ডা বাড়বে রাজ্যে, ভ্যালেন্টাইন্সের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
ফের ঠান্ডা বাড়বে রাজ্যে, ভ্যালেন্টাইন্সের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং সহ পাহাড়ি এলাকা ভিজতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দার্জিলিং ছাড়াও কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই। শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরের কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে সব জেলা ভোর ও রাতে কুয়াশাচ্ছন্ন থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর