তাপমাত্রার পতন ঘটেছে রাজ্যে। কয়েকদিনে ফের শীতের আমেজ ফিরে এসেছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, নতুন সপ্তাহ থেকেই আবহাওয়া বদলাবে। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Update of Bengal) রয়েছে। ভ্যালেনটাইন্স ডে ও সরস্বতী পুজোর প্ল্যান রেডি! এবার সেই প্ল্যানে একটা ছাতাও যোগ করে নিন। কারণ, এই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন জেলা ভিজতে পারে। কী বলছে হাওয়া অফিস!

আরও পড়ুন: সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু! বাগদেবী কৃপা পেতে জেনে নিন এই মন্ত্রগুলি
আলিপুর আবহাওয়া দফতর (Weather Deaprtment) জানিয়েছে, সোমবার থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সরস্বতী পুজো ও ভ্যালেনটাইন্স ডে (Valentine’s Day 2024) একই দিনে পড়েছে, ১৪ ফেব্রুয়ারি। ওইদিন দক্ষিণের ৯ জেলায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দুই বঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জানিয়েছে। ১৫ ফেব্রুয়ারি কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভ্যালেন্টাইন্স ডে’র আগেই বৃষ্টি পূর্বাভাস রাজ্যে, ভেস্তে যাবে যুগলদের প্ল্যান!

সোমবার উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। এছাড়া মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।



