পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে পারে কি না, সেই পরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে মানুষের শরীরে। তবে নতুন করে আক্রান্ত হওয়া আটকাতে কতটা কার্যকর হবে এই ওষুধ, তা প্রমাণ করতে আরও ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন গবেষকরা।
মার্চের শুরু থেকে পারদ চড়বে! বুধবার থেকে আবহাওয়া (Weather Update of Bengal) বদলাবে! আর কদিন বৃষ্টি চলবে? কী বলছে আবহাওয়া দফতর? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
দিনের শুরু থেকেই রোদের তেজে ঘাম ঝরছে। বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে পারদ সামান্য নামতে পারে। আজ, সোমবার, সপ্তাহের প্রথম দিন আবহাওয়া (Weather Update of Bengal) কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, ঘূর্ণাবর্তের সঙ্গে বিপরীতমুখী সাইক্লোন রাজ্যে বৃষ্টি চালিয়ে যাচ্ছে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হতে পারে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। তাপমাত্রা কমেছে কিছুটা। বৃষ্টির কারণেই হালকা ঠান্ডার আমেজ উপভোগ করার সুযোগ পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, তাপমাত্রা অনেকটাই চড়েছে। এই মুহূর্তে তা নামলে স্বাভাবিকের কাছাকাছি আসবে।