একদিন আগেও সকালের শুরু থেকেই চড়া রোদে ঘাম ঝরছিল দক্ষিণবঙ্গবাসীর। একটানা বৃষ্টির জেরে শুক্রবার পারদ সামান্য নামল। আজ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে তাপমাত্রাও কমেছে তাহলে কি শীতের কামব্যাক করার সম্ভাবনা রয়েছে? আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)?



আরও পড়ুন: শাহজাহানকে গ্রেফতারের দাবি সুকান্তর, সন্দেশখালিকাণ্ডে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ বিজেপির
আলিপুর আবহাওয়া দফতর (Weather Daprtment) জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর হাওয়া প্রবেশ করছে। পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া দাপটে বৃষ্টি হচ্ছে। শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে।

বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। তাপমাত্রা কমেছে কিছুটা। বৃষ্টির কারণেই হালকা ঠান্ডার আমেজ উপভোগ করার সুযোগ পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, তাপমাত্রা অনেকটাই চড়েছে। এই মুহূর্তে তা নামলে স্বাভাবিকের কাছাকাছি আসবে। খুব বেশি শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।


পশ্চিমী ঝঞ্ঝা-পূবালী হাওয়ার সংঘাতে একটানা বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় সামান্য পারদ পতন

শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং (Darjeeling), কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিটি জেলায় হালকা কুয়াশা থাকবে। নিজের দিকের জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।







