ভরা ‘দুর্যোগ’, ভিজছে বাংলার বহু জেলা, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

রবিবার সকাল থেকে কলকাতার (Kolkata) আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই মেঘলা হবে আকাশ। দুপুরের পর থেকে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীত কাটতেই বাংলায় বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলা ভিজেছে। এখনই আবহাওয়ার বদল হবে না। ছুটির দিনেও বৃষ্টির সম্ভাবনা জানাল হাওয়া অফিস। আজ কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? কতদিন এই আবহাওয়া (Weather Update) থাকবে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

ভরা 'দুর্যোগ', ভিজছে বাংলার বহু জেলা, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: রাত পোহালেই বিয়েবাড়ি, একদিনেই মুখে জেল্লা ফেরাবে এই ফেসিয়াল

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, ঘূর্ণাবর্তের সঙ্গে বিপরীতমুখী সাইক্লোন রাজ্যে বৃষ্টি চালিয়ে যাচ্ছে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভরা 'দুর্যোগ', ভিজছে বাংলার বহু জেলা, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

আজ উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী ২৭ ও ২৮ তারিখ দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর থেকে হাওয়া বদল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ভরা ‘দুর্যোগ’, ভিজছে বাংলার বহু জেলা, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

ভরা 'দুর্যোগ', ভিজছে বাংলার বহু জেলা, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

রবিবার সকাল থেকে কলকাতার (Kolkata) আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই মেঘলা হবে আকাশ। দুপুরের পর থেকে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর